You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৪২ ***

in আমার বাংলা ব্লগ2 years ago

স্বপ্নের পথে লিখব আমি
কাটবে কালবেলা,
রঙিন খামে খদিত রবে
স্মৃতি সুখের মেলা।

আঁচড়ে আঁকা হবে আমার
দুঃখের ছবি বুকে,
মলাট খুলে দেখব তখন
নতুন ভোরের সুখে।

অবহেলায় গুনা গুন
দিন ফুরানোর সুর,
আসবে নতুন আলোর ভেলা
দুঃখ হবে দূর।

লিখব আমি প্রেমের গান
হবে না আর নিরাশ,
খুঁজে পাবো আনন্দ যে
এটাই আমার বিশ্বাস।

Sort:  
 2 years ago 

কী সুন্দর লিখলে৷ দারুণ কবিতা৷ আহা

 2 years ago 

তোমার কবিতাটি পড়ে এই কবিতার সৃষ্টি করেছি। অর্থাৎ কবিতা থেকে কবিতা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 63931.39
ETH 1857.32
USDT 1.00
SBD 0.39