You are viewing a single comment's thread from:

RE: পিয়ার মিডাস টাচে আজ দক্ষিণ ভারতীয় ইডলি রান্না হয়েছে, আপনাদের আমন্ত্রণ জানাই।। রেসিপি পোস্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

পিয়ার মিডাস টাচে আজ দক্ষিণ ভারতীয় ইডলি রান্না হয়েছে,দেখে ঝটপটে দেখতে এলাম প্রস্তুত প্রণালী। এবং খুবই মনোযোগ সহকারে ভিডিওটি দেখছিলাম। সব মিলিয়ে আমার কাছে মনে হল আমাদের চিতই পিঠার মতোই কিছুটা। এবং মিশ্রণে তুমি যা বললে শুধু নুন ব্যবহার করেছ মরিচ ব্যবহার করনি। তার মানে এটা শুধু সাদা সিদে।

তবে চাটনি টাও আমার কাছে দুর্দান্ত মনে হয়েছে। নারকেল বাদাম ধনেপাতা আরো সব উপকরণ গুলো মিলে একখানে দারুন একটা ফ্লেভার হয়েছে নিশ্চয়ই। এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। 💞

Sort:  
 2 years ago 

ঠিক বলেছ, একেবারে চিতই পিঠে৷ শুধু এরা ডালটা মিশিয়ে নেয়৷ আর সারারাত রেখে দেওয়ার কারণে জিনিসটা ফোলা ফোলা হয়। খুব সাদাসিদে রান্না৷ বাচ্চা বুড়ো সবার জন্যই সহজ পাচ্য৷

দক্ষিণভারতীয় রান্নাগুলো এরমই হয়। কারণ ওদিকে তো খুব গরম তাই অনেক মশালাদার বা তেল ঝাল দেওয়া খাবার খেয়ে ওদের হজম করতে সুবিধে৷ ঠিক যে কারণে গ্রীষ্মকালে আমরা হাল্কা খাবার খাই৷

আমি পরে পরে আরও দক্ষিণের রান্না করে দেখাব৷ এই যে ব্যাটারটা রয়েছে, এটা দিয়েই ধোসা হয়, উথাপ্পাম হয়, আপ্পেও হয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 65019.67
ETH 1926.26
USDT 1.00
SBD 0.39