You are viewing a single comment's thread from:

RE: আবোল তাবোল জীবনের গল্প [ প্রাকৃতিক চিকিৎসা ]

in আমার বাংলা ব্লগ2 years ago

গলা ব্যথায় সাদা মুড়ি
ভীষণ কার্যকরী,
বলে দিলেন হাফিজ ভাই
একটু তড়িঘড়ি।

বাসক পাতার সিরাপ নাকি
শাশুড়ি বানান ভালো,
তৈরি করতে বউয়ের মুখ
হয় যে ভীষণ কালো।

আদা দিয়ে তুলসী পাতার
লাল রংয়ের চা,
নাকের কল বন্ধ করতেই
হাফিজ ভাইয়ের হা।

বলছি আমি সেলিনা সাথি
মন দিয়ে শোনো,
পঞ্চ তুলসী সেবন করলে
স্বস্তি পাবে জেনো।
💞

Sort:  
 2 years ago 

হা হা হা,

আপনি পারেনও আপু, লাইনগুলো পড়ে বেশ হাসলাম আজকে, বেশ দারুণ লিখেছেন সত্যি। আপনার তুলনা শুধুই আপনি কবিতার ক্ষেত্রে। অনেক ধন্যবাদ

 2 years ago 

আপনাকে হাসাতে পেরে আমি যেমন অভিভূত তেমনি আপ্লুত। খুব দ্রুত সুস্থ হয়ে উঠুক অনেক অনেক শুভকামনা আপনার জন্য💞

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64338.03
ETH 1859.64
USDT 1.00
SBD 0.38