You are viewing a single comment's thread from:

RE: অকৃতজ্ঞ

in আমার বাংলা ব্লগ4 years ago

আমার বাংলা ব্লগের সন্মানিত ফাউন্ডার আমাদের সকলের অতিপ্রিয় এবং শ্রদ্ধাভাজন @rme দাদা একজন বাঙালি। আমি নিজেও তাই। আমি কোন বাঙালি জাতিকে এভাবে অবমাননা করতে পারি না। সব জাতির মধ্যে খারাপ এবং ভালো মানুষ আছে। আমি আমাকে ফুটিয়ে তুলতে চাই আমার কাজের মাধ্যমে। ঠিক যে বিষয়টি নিয়ে উদ্যোগ নিয়েছেন আমাদের সকলের প্রিয় দাদা। বাংলা ভাষাকে অন্যরা এত বেশি অবহেলা করে জন্য, সর্বোচ্চ আসনে নিয়ে যেতে চান এই বাংলা ভাষাভাষী কমিউনিটি আমার বাংলা ব্লগকে।একেই বলে বীর বাঙালি।খুব অল্প সময়ের মধ্যে বাঙালি ইউজাররা সবাই মিলে আমার বাংলা ব্লগ কমিউনিটিকে একটি কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছেন ইনশাল্লাহ। তবে এতটুকু বলব সফলতার পথ সব সময় পিচ্ছিল হয়। আর এই পিচ্ছিলতাকে কাটিয়েই সফলতার স্বাদ নিতে হয়।সফলতা মোটেই সহজ নয়।এরকম হাজারো বাধা আসবেই। আর সেগুলো কে অতিক্রম করে ইসামনের দিকে এগিয়ে যাওয়ার নাম হচ্ছে সফলতার পথ। দু-একজন কুচক্রী মানুষের জন্য নিজের জাতিকে নিজেদের দেশকে কলঙ্কিত না করি। আমি সব সময় বাঙালি গর্বে গর্বিত হতে চাই। ধন্যবাদ♥♥

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63835.32
ETH 1798.30
USDT 1.00
SBD 0.38