ঘেরের চাষ করা পারশে মাছ
ওলের সাথে দিয়ে,,
মজার একটা রেসিপি দাদা
এসেছে নিয়ে।
সুন্দরবন এলাকায় থাকেন
দাদা মাসি,,
টাটকা টাটকা মাছ খায়
ওরা দিবানিশি।
কড়মড়িয়ে খেতে দাদার
বেজায় ভালো লাগে,
পারশে মাছের ভাজা যদি
পেয়ে যান ভাগে।
দারুন হয়েছে রেসিপি দাদা
বেশ লোভনীয়,,
সুযোগ যদি থাকে দাদা
একটু আমায় দিও।
♥♥