You are viewing a single comment's thread from:

RE: স্বরচিত কবিতার নাম "মাগো" 💖

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

তোকে নিয়ে স্বপ্ন দেখি
অনেক বড় হবি
প্রতিটি ক্ষণ সোনা আমার
হৃদয় জুড়ে রবি।

সুখ পাখিটা তুই যে আমার
ডাকি কুহু কুহু,,
স্নেহ-মমতার পরশ তোকে
দিচ্ছি মুহুমুহু।।

খুশি হয়েছি অনেক বাবা
কবিতাখানি পড়ে,,
এমনি করে সারা জীবন
আগলে রাখিস ধরে।

তোর মত সন্তান যেন
সকল মায়ের হয়,,
মায়েদের মাতৃত্বের
তবেই হবে জয়।।
🤲🏻🤲🏻

Sort:  
 4 years ago 

ভালো থাকুক সকল মা ❤❤❤

 4 years ago 

পৃথিবীর সকল সন্তানরাও সুখে থাক,ভাল থাক, শান্তিতে থাক,নিরাপদে থাক এটাই প্রত্যাশা।♥♥

 4 years ago 

সব সময় ভালো থেকো এটাই কামনা করি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64479.17
ETH 1881.96
USDT 1.00
SBD 0.37