You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ : সুন্দরবনের বিদ্যাসাগর- বন্ধু হলাম এবং ত্রাণ না পরিত্রান ( পর্ব ৫ম এবং ৬ষ্ঠ )

in আমার বাংলা ব্লগ4 years ago

এই গল্পে ঋদ্ধি সব জায়গা থেকে হেরে গেলেও সে নিজের মনোবলের কাছে হেরে যেতে চাইনি। বরং সেটিকে সে আরো দৃঢ় ভাবে কাজে লাগানোর চেষ্টা করেছে। সে তার দৃঢ় মনোবল নিয়ে চাকরি হারিয়েও গ্রামের বিধবাদের উন্নয়নের কথা ভেবে আর শয়তান লোকগুলোর হাত থেকে তাদের রক্ষা করার লক্ষ্যে কাজ শুরু করে।আসলে বিবেকবান এবং মনুষ্যত্ববোধের মানুষগুলো ঠিক এমনই হয়। হাজারো বাধাকে উপেক্ষা করে তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে চেষ্টা করে।বারবার হোঁচট খেয়ে পড়ে কেউ আবার উঠে দাঁড়ায়।আবারো হাঁটার দৌড় আবার চেষ্টা করে।এরা সহজে হাল ছাড়ে না।আর সাথে যদি থাকে হাফিজের মত বন্ধু তবে তো কথাই নেই।তাদের দুই বন্ধুর যে উদ্যোগ বিধবাদের নিয়ে তা আমার মনকে নাড়া দিয়েছে।

প্রিয় দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই অসাধারণ ওয়েব সিরিজটি,,, খুবই চমৎকার ভাবে এবং অসাধারণ ভাবে আমাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য এবং খুবই সুন্দর করে আপনার ব্যক্তিগত অভিমত দেয়ার জন্য আপনাকে সাধুবাদ জানাচ্ছি।ভালো থাকবেন সবসময়।♥♥

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 62707.26
ETH 1744.61
USDT 1.00
SBD 0.39