You are viewing a single comment's thread from:

RE: আমার কবিতার খাতা থেকে :আমি মানেই তুমি।।৩১ মার্চ ২০২২।।

in আমার বাংলা ব্লগ4 years ago

কোনদিনও ভুলিনি তোমায়
ভোলা যাবে না,
তুমি আমার ব্যাকুল মনের
আকুল বাসনা।

তীব্র শীতের উষ্ণতা তুমি
আমার ভাবনায়,,
গ্রীষ্মকালের শীতল পরশ
নানান আলপনায়।

তোমায় ঘিরে বেঁচে আছি
থাকবো চিরকাল
বড় বেশি ভাবিয়ে তোল
তুমি আজকাল।

আইসক্রিম হাতে দাঁড়িয়ে থাকি
খাওয়াবো তোমায় বলে,,
আমায় দেখে এড়িয়ে যাও
তুমি নানান ছলে।

মনের মনিকোঠায় শুধু
লেখা তোমার নাম,,
তোমার জন্য ভয় করিনা
হাজারো বদনাম।♥♥

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64844.20
ETH 1938.46
USDT 1.00
SBD 0.37