You are viewing a single comment's thread from:

RE: বেগুনের সাথে শোল মাছের রেসিপি ।। বাঙালি রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

বেগুনের সাথে শোল মাছের রেসিপি ।। বাঙালি রেসিপি দেখে মাছ বাজারের কথা খুব মনে পড়ে যায়।আমাদের বাড়ি থেকে মাছ বাজার খুব কাছেই।দোকানদারের মুখ থেকে শুনতে পাচ্ছিলাম বড় বড় শোল মাছ বড় বড় শোল মাছ বড় বড় শোল মাছ।ফুরিয়ে যাওয়ার আগেই কিনে নিন ফুরিয়ে যাওয়ার আগেই কিনে নিন।শেষ হলে আর পাবেন না। ঠিক আবার আব্বাও শোল মাছ অনেক পছন্দ করত আমি যদিও কোনো মাছ খাইনা তবে শোল মাছের শুটকি আমার অনেক বেশি প্রিয়।শোল মাছের শুটকি পেঁয়াজ রসুন দিয়ে ভুনা করলে অনেক বেশি মজা লাগে।ঠিক জিভে লেগে থাকার মত।এখনো সুযোগ পেলে আমি শোল মাছের শুটকি নিজেই কিনে আনি।এবং শোল মাছের শুটকি আমার বাবাসহ আমাদের পরিবারে প্রত্যেকটা মানুষই খুবই পছন্দ করেন।আমাদের এদিকে শোল মাছের শুটকির প্রচুর দাম।সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে।

আপনার বেগুন দিয়ে শোল মাছের রেসিপি দেখে আমার অনেক পুরনো কথাই মনে পড়ে গেল।রেসিপির প্রতিটি ধাপ আপনি খুবই সুন্দর এবং সহজভাবে আমাদের সামনে তুলে ধরেছেন ঠিক বরাবরের মতই।রেসিপির কালারটা যেমন আকর্ষণীয় তেমনি মনকাড়া হয়েছে।দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু ও মজাদার হয়েছে এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সবসময় ভালোবাসা অবিরাম♥♥

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64366.61
ETH 1882.31
USDT 1.00
SBD 0.37