You are viewing a single comment's thread from:

RE: অন্তিম দিনে কলকাতার আন্তর্জাতিক বই মেলায় ঘোরাঘুরি

in আমার বাংলা ব্লগ4 years ago

দাদা আপনার অন্তিম দিনে কলকাতার আন্তর্জাতিক বই মেলায় ঘোরাঘুরি দেখে মনে হচ্ছে আমিও ঘুরতে চাই আপনার সাথে।বইমেলার চিত্রগুলো আপনি এত সুন্দর করে উপস্থাপন করছেন দেখে মনে হচ্ছে আমি আপনার সাথে সাথেই মেলায় ঘুরতেছি।কারণ প্রতিবছর একুশে বইমেলায় আমাদের বাংলাদেশের আমি যেতাম কিন্তু দু'বছর ধরে আমি কোন বইমেলায় উপস্থিত থাকতে পারছি না।বা পারি নাই।তাই আপনার আন্তর্জাতিক বইমেলায় ঘুরাঘুরির অনুভূতি শুনে আমার সেই পুরনো স্মৃতিগুলো মনের মনিকোঠায় জুড়ে বেরিয়ে আসলো।বইমেলার স্টলগুলোতে আমার লেখা বইয়ে থাকতো মজার বিষয় হচ্ছে সেখানে অনেক গুণী ব্যক্তিদের সাথে পরিচিত হতে পেরে কি যে আনন্দ লাগত এবং নতুন নতুন কবি-সাহিত্যিকদের নতুন নতুন বইয়ের প্রতিদিন মোড়ক উম্মোচন অনুষ্ঠানগুলোতে উপস্থিত থাকতে পেরে অনেক বেশি মজা পেতাম আমি।এবং একজন উদীয়মান লেখকের এর বই যখন কোন পাঠক কিনে তখন আমি সেই গভীর অনুভূতি গুলো খুব কাছ থেকে দেখেছি তাদের উপলব্ধি সেটা আমার মনেও ছুঁয়ে যেত।বইমেলা হচ্ছে আমাদের প্রাণের মেলা আমাদের অস্তিত্বের মেলা।এ মেলায় পাঠক এবং লেখকদের মিলনমেলা ও বলা যেতে পারে।বইমেলায় সত্যিই আমি মন থেকে ধারণ করি তবে আপনার এত সুন্দর ঘোরাঘুরি এত সুন্দর সুন্দর ছবিগুলো দেখে খুব আফসোস হচ্ছে কেন গেলাম না এবার একুশে বইমেলায়।যাই হোক আগামীতে যাব ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি।খুবই ভালভাবে বই মেলায় ঘোরাঘুরি করেছেন আপনার অনুভুতি কে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি খুবই ভাল থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালোবাসা অবিরাম♥♥

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64655.96
ETH 1868.96
USDT 1.00
SBD 0.38