You are viewing a single comment's thread from:

RE: বড়ো আলুর সাথে রুই মাছের রেসিপি ।। বাঙালি রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

বড়ো আলুর সাথে রুই মাছের রেসিপি ।। বাঙালি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য প্রথমে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।।♥♥

আমার বাড়ির পাশেই অনেক বড় বাজার যেটাকে বলা হয় সবজি বাজার।সবজি বাজারের পাশেই মাছ বাজার যেখানে অনেক মাছ পাওয়া যায় হরেক ধরনের মাছ তবে ছোট ছোট মাছের সাথে বড় বড় মাছ দেখতে পাই তাই প্রতিদিন বাজারে গেলে বা বাজারের রাস্তা দিয়ে হাঁটলে বড় বড় রুই মাছ দেখতে পাই।আজ আপনার পোস্ট পড়ে আমার সেই মাছগুলো ছবি চোখের সামনে ভাসছে।সত্যি কথা বলতে আমার বাবা রুই মাছ খুব পছন্দ করতেন।এবং বাবা যখন বেঁচে ছিলেন তখন সপ্তাহে দুই থেকে তিনদিন রুই মাছ রান্না হত বাসায়।আর আমি তো ইলিশ মাছ ছাড়া অন্য কোন মাছ খাই না তাই রুই মাছের স্বা দ ও বুঝিনা।
♥♥

খুবই চমৎকার করে আপনি রেসিপির প্রতিটি ধাপ আমাদের সাথে তুলে ধরেছেন এ জন্য আবারো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বাঙালি খাবার মানে মাছে ভাতে বাঙালি।আর আপনি এত সুন্দর একটি বাঙালি রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন।আমি বরাবরই আপনার রেসিপির ভক্ত।ভালো থাকবেন সবসময়♥♥

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65417.48
ETH 1886.24
USDT 1.00
SBD 0.39