You are viewing a single comment's thread from:

RE: শীতের সাথে দোস্তি || আমার কবিতা

in আমার বাংলা ব্লগ5 years ago

শীত মামা শীত মামা
বন্ধু হবি আয়
তাড়াতাড়ি আয়না মামা
বেলা বয়ে যায়।

দুইজন মিলে দোস্তি করি
ভাপা, পুলি খেয়ে
জুড়িয়ে যাবে প্রান আমার
বন্ধু তোকে পেয়ে

তোর তীব্রতা কাঁপায় আমায়
কাঁপে আমার বুক
সকাল বেলা গোসল করতে
লাগে না আর সুখ

লেপ- কাঁথা কম্বল এ
ও কাঁপছি থরথর
জ্যাকেট কোট মাফলার এ
ও হচ্ছি জড়োসড়ো

আয়না মামা দোস্তি করি
কমিয়ে নেই শীত
তুই আর আমি দুজন মিলে
গাই সমতার গীত।।।
♥♥

Sort:  
 5 years ago 

আরে বাহ! কবিতার পিঠে কবিতা জমে গেছে পুরোটা। ধন্যবাদ আপু

 5 years ago 

এই শীতে দাও ঘোমটা
♥♥

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63928.68
ETH 1855.62
USDT 1.00
SBD 0.39