স্বরচিত প্রেমের কবিতা //"তোমার প্রেমে পাগল আমি"// ১০% প্রিয় লাজুক খ্যাঁকের জন্য///
আ আসসালামু আলাইকুম
বন্ধুরা সকলকে শীতের উষ্ণ শুভেচ্ছা । আশা করি এই প্রতিকূল পরিবেশের মধ্য সকলেই সুস্থ আছেন।আলহামদুলিল্লাহ অনেক গলা ব্যথা এবং প্রচন্ড জ্বর নিয়ে এখনো বেঁচে আছি।ঠিক এই সময়ে কেউ মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে।তাই নিজে যতটুকু সুস্থ আছি মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অনেকের চেয়ে সুস্থ অবস্থায় রেখেছেন তিনি আমাদেরকে।বন্ধুরা আপনাদের কথা রক্ষার্থে আজ আমি আমার জীবন থেকে নেয়া আত্মকথার অংশবিশেষ লিখতে চেয়েছিলাম কিন্তু শরীর অনেক খারাপ থাকার কারনে লিখতে পারছিনা বলে দুঃখ প্রকাশ করছি নিশ্চয়ই আগামীতে করবো ইনশাআল্লাহ♥♥
আমার বাংলা ব্লগের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সবাই আমাকে যেভাবে অনুপ্রেরণা দিয়েছে, যেভাবে সম্মান জানিয়েছে, যে ভাবে শ্রদ্ধা জানিয়েছে,, সকলের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
আজ আমি আপনাদের জন্য আরো একটি চমৎকার প্রেমের কবিতা নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে।
কবিতার শিরোনাম "তোমার প্রেমে পাগল আমি"
সেলিনা সাথী
২৯/০১/২০২২ইং
তোমার জন্য পাগল আমি
প্রথম দেখাতেই
মনের সাথে মন ছুঁয়েছে
একটি পলকেই
প্রথম দেখেই মুগ্ধ আমি
কেন জানিনা
এই কিছুক্ষণ আগেও আমি
তোমায় চিনি না
তবু দেখে মনে হলো
তুমি চির আপন
তুমি বিহনে আনচান
করছে আমার মন
অবাক হয়ে শুনছি কথা
তোমার দিকে চেয়ে
জীবন আমার ধন্য হলো
তোমার দেখা পেয়ে
তুমি,, তুমি,, তুমি এখন
করছো মনে খেলা,
তোমায় ভেবে ভেবে আমায়
যায় বয়ে যায় বেলা
হৃদয় মাঝে ঢেউ উঠেছে
ঝড় উঠেছে ওই
সাথী মনি লক্ষী সোনা
তুমি গেলে কই
ইচ্ছে করে বুকের মাঝে
জড়িয়ে রাখি তোমায়
শান্ত হত প্রাণটা আমার
তোমার মধুর ছোঁয়ায়
প্রেম আসলে কবে কোথায়
হৃদয় ছুঁয়ে যায়
কেমন করে মনের মানুষ
মনটা খুজে পায়??
তুমি আমার মনের মানুষ
খুঁজে পেয়েছি আজ
এই আমি চাই পরিয়ে দিব
তোমার মাথায় তাজ
তোমার প্রেমে পাগল আমি
তাইতো দিশেহারা
তোমার প্রেমের গভীরতায়
মনটা পাগল পারা
তাইতো আজ সবিনয়ে
করছি নিবেদন
আমার প্রেমকে কবুল করে
নিও প্রিয়জন।
এক নিমিষে মনটা আমার
করলে তুমি চুরি
আমি তোমার আদর হব
তুমি 'ই আদুরী
অমর প্রেমের প্রেমিক আমি
পাগল তোমার প্রেমে
একই সাথে থাকবো দুজন
ভালোবাসার ফ্রেমে
মনের মাধুরী মিশিয়ে তোমায়
বলছি ভালোবাসি
তোমায় ভেবে কাটছে এখন
আমার দিবানিশি
ভালোবাসি ভালোবাসি
জেনে রেখো তুমি
আলতো করে দিয়ে গেলাম
কপালে তোমার চুমি
প্রাণ প্রিয় প্রেমি।।
♥♥
আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।
🌼ধন্যবাদ🌼

যতই করুক আনচান
হবে না আর দেখা,
আমি আর কারো জন্য
রাখি নাই কো ফাঁকা।
যা ছিল সব দিয়েছি
একটু নাইকো বাকি,
উজাড় করে দিয়া আমার
জীবনটা হলো ফাঁকি
ধারাপাত এর ভগ্নাংশ
একটি পাতার কোনা,
কখন যে হারিয়ে গেছে
তাও জানলাম না।
দোয়া করেন সুখি হই
বোঁয়াশ'টারে নিয়া,
শুন্য বোঁয়াশ পুঁতে রাখে
মনের মাঝে দিয়ে।
আপনার কবিতার প্রসংশা করছি।
♥♥
এত অসুস্থ তার মাঝেও আপনি আমাদের জন্য এত সুন্দর একটি কবিতা উপহার দিয়েছেন যার প্রশংসা না করে পারছি না আর এতে যদি আপনাকে ধন্যবাদ দেওয়া হয় তাহলে আমি মনে করব যে আপনাকে ছোট করা হচ্ছে আপনাকে অনেক বেশি ভালোবাসি প্রিয় বোনটি তাই ধন্যবাদ জানাচ্ছি না শুধু আপনার কবিতার জন্য প্রশংসা করছি আমাদেরকে এত সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম।
আপু তুমি দেখতে বড়
কঠিন মনে হয়
তোমার সাথে কইলে কথা
মন করে নয় ছয়।
ভালোবাসার কবিতা যে
শুনিয়ে দিলে আজ
তাইতো আমি আমার বাংলা ব্লগ এ
নেচে নেচে করি কাজ
একটি আশা রইল আপু
থাকবে চিরদিন
যেদিন আমি দেখতে পাবো তোমায়
সেদিন হবে মন রঙিন,হাহাহা
আপু কবিতা হয় কিনা জানিনা তবুও তোমার মুখে একটু হাসি ফোটানোর জন্য চেষ্টা করলাম দুই চারটা লাইন লেখার জন্য। আর আমাদেরকে এত সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য আবারও আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম।
হা হা হা,,,, প্রিয় ভাইটি আমার খুবই চমৎকার লিখেছঅনন্ত ভালোবাসা তোমার জন্য♥♥
এটা কিন্তু শুকরিয়া আদায় করার অনেক বড় একটি দিক। আপনার কথাটা শুনে খুবই ভালো লাগলো। এত অসুস্থ থাকার পরেও অনেক শুকরিয়া জ্ঞাপন করলেন। এরপরে তো অসাধারণ একটি কবিতা আমাদের মাঝে উপহার দিয়েছেন। কবিতাটি পড়ে অনেক বেশি ভালো লাগলো। মনে হচ্ছে কবিতার সবগুলো লাইন যেন ছন্দ মেলানো। আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। সর্বোপরি সুস্থ হয়ে উঠুন এটাই কামনা।
অসংখ্য ধন্যবাদ আপু মনি
♥♥
আজকের কবিতাটা খুবই চমৎকার ছিল আশা করি আপনি আমাকে অনুমতি দিবেন ।আমি সামনে কখনো হ্যাংআউটে যদি কবিতা আবৃতি করি তাহলে আপনার এই কবিতাটি আবৃতি করতে চাই।
আমি খুশি হব।
♥♥
খুশি হব
♥♥
আপনার কবিতা নিয়ে তেমন কিছু বলতে চাই না বরাবরই আপনার কবিতা আমার কাছে খুবই ভালো লাগে । অসুস্থতা নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আমাদের জন্য এজন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু ।
কবিতার লাইনগুলো খুবই সুন্দর ও মিষ্টি ছিল আপু ❤️। আমার কাছে খুবই ভালো লেগেছে তোমার প্রেমে পাগল আমি কবিতাটি ।
অনেক অনেক ধন্যবাদ
♥♥
আপনার কবিতাগুলো যতই পড়ি ততই যেন ভালো লাগে। আজকের কবিতাটি অনেক রোমান্টিক ছিল ♥️। আপনি কবিতাটি আমাদের মাঝে খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক অনেক ধন্যবাদ
♥♥
আসলে আপু আপনি যেরকম রোমান্টিক আপনার আজকের কবিতাটিও সেরকম রোমান্টিক। কবিতাটি যতই পড়ি আরো পড়তে ইচ্ছে করে। আমার কাছে বেশ ভালো লেগেছে। সব সময় এরকম রোমান্টিক কবিতা লিখবেন আর আমাদের মাঝে শেয়ার করবেন এতে করে মন মানসিকতা ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল।
হা,,,হা,,,হা,,, ধন্যবাদ ভাইয়া
♥♥
জি আপু,নিজে কষ্ট যন্ত্রণা নিয়ে বেঁচে আছি ঠিকই কিন্তু এই সময়ে অনেকে আছে যারা মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে।সুস্থতা আল্লাহর একটি মহান নেয়ামত। যাইহোক আপু,আপনার লেখা কবিতাগুলো সবসময় আমার খুব ভালো লাগে।আজকের কবিতাটিও খুবই ভালো লেগেছে। আপু,আপনার কবিতা আমার এতটাই ভাল লেগেছে যে যা বলে বোঝাতে পারবো না।খুবই সুন্দর একটি কবিতা আমাদের শেয়ার করেছেন। আপু, আপনার লেখা কবিতার মধ্যে আমার এই লাইনটি সত্যি অনেক ভালো লেগেছে।
ধন্যবাদ আপু, এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক অনেক ধন্যবাদ আপুমনি
♥♥
আপনার কবিতাটি জাস্ট অসাধারণ হয়েছে। আমার কাছে খুব ভালো লাগছে। উপরের ৪ টি লাইন আমি আমার গার্লফ্রেন্ডকে প্রপোজ করার কাজে ব্যবহার করবো। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ
♥♥
অনেক অনেক ধন্যবাদ
♥♥