রেসিপিঃ কাঁচা আমের মোরব্বা।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সব সময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ৫ই আষাঢ় ,বর্ষাকাল ১৪৩২ বঙ্গাব্দ। ১৯শে জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ। । আজ একটি রেসিপি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি নতুন আর একটি ব্লগ নিয়ে। আর তা হচ্ছে রেসিপি ব্লগ। আজ আমি কাঁচা আমের মোরব্বার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবো। কয়েকদিন আগে বানিয়েছি এই মোরব্বা। আর এই মোরব্বা বানিয়ে সারা বছর সংরক্ষন করা যায়। যেহেতু এই আমের মোরব্বা বানাতে আটি সহ আম ব্যবহার করা যায়। তাই কেউ চাইলে এখনও এই মোরব্বা বানিয়ে সংরক্ষন করতে পারবেন। আর বাজারে এখনো কাঁচা আম পাওয়াও যাচ্ছে। এই মোরব্বা বানাতে খুব কম উপকরণ লাগে। যা আমাদের সবার বাসায়ই থাকে। এই মোরব্বা বানাতে পান খাওয়ার চুন আবশ্যই দিয়ে হয়। কারন এতে আমের মোরব্বাগুলো বেশ কচকচে হয়। আর খেতেও মজা লাগে।আমের মোরব্বা বানাতে আমি উপকরণ হিসাবে ব্যবহার করেছি কাঁচা আম সহ আরও কিছু উপকরণ।বন্ধুরা তাহলে আর দেরী না করে চলুন দেখে নেয়া যাক,রেসিপি তৈরির ধাপ সমূহ। আশাকরি ভালো লাগবে আপনাদের।
প্রয়োজনীয় উপকরণ
| কাটা আম | ৪টি |
|---|---|
| চিনি | ৩ কাপ |
| সিরকা | ৩ টেঃ চামচ |
| তেজপাতা | ২টি |
| এলাচ | ৩-৪টি |
| দারুচিনি | ৩ইঞ্চি |
| পান খাওয়ার চুন | ১ টেঃ চামচ |
কাঁচা আমের মোরব্বা তৈরির প্রণালী
ধাপ - ১
প্রথমে আম ছিলে চার টুকরো করে নিয়েছি। আমের মোরব্বা বানানোর জন্য আটি সহ আম নিলে ভালো হয়। আমিও তাই নিয়েছি।
ধাপ - ২
আমের টুকরো গুলো কাটা চামচ দিয়ে কেচিয়ে নিয়েছি।
ধাপ - ৩
এরপর একটি বাটিতে পরিমাণ মতো পানি নিয়েছি। তাতে এক টেঃ চামচ পান খাওয়ার চুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি।
ধাপ - ৪
সেই চুন মেশান পানিতে আমগুলো আট ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি।
ধাপ-৫
আট ঘন্টা পর চুন ভেজানো আম পরিস্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। যতক্ষন না পরিস্কার পানি না বেরুচ্ছে।
ধাপ - ৬
এবার একটি কড়াই এ ৩ কাপ চিনি ও এক কাপ পানি ভালভাবে মিশিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। চিনির সিরা গরম হয়ে এলে তাতে তেজপাতা,এলাচ ও দারুচিনি দিয়ে দিয়েছি।
ধাপ - ৭
সিরা যখন ফুটে আসবে তখন তাতে আমের টুকরোগুলো দিয়ে দিয়েছি।ঢাকনা দিয়ে কিছুক্ষন জ্বাল দিয়ে নিয়েছি আম সিদ্ধ হওয়া না পর্যন্ত। মাঝে কিছুক্ষন পর নেড়ে দিয়েছি। যাতে নিচে লেগে না যায়।
ধাপ - ৮
চিনির সিরা যখন কিছুটা ঘন হয়ে আসবে তখন ৩ টেঃ চামচ সিরকা দিয়ে ভালোভাবে আমের সাথে মিশিয়ে নিয়েছি। আরো ৪ মিঃজ্বল দিয়ে আঠালো হয়ে এলে নামিয়ে নিয়েছি। ব্যস তৈরি হয়ে গেলো মজাদার আমের মোরব্বা ।
পরিবেশ
এবার একটি বাটিতে তুলে নিয়েছি পরিবেশনের জন্য। সাথে কিছু ফটোগ্রাফি করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য।এভাবে আমের মোরব্বা বানিয়ে সারা বছর সংরক্ষন করা যায়।
আশাকরি, আজকে আমের মজাদার মোরব্বার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।আমি চেষ্টা করি সব সময় নতুন নতুন রেসিপি শেয়ার করতে। এবারও সেই চেষ্টা অব্যাহত রেখেছি। আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
| শ্রেণি | রেসিপি |
|---|---|
| ক্যামেরা | Redme-A5 |
| পোস্ট তৈরি | @selina 75 |
| তারিখ | ১৯শে জুন, ২০২৫ ইং |
| লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/selina_akh/status/1935748397052707210
link
https://x.com/selina_akh/status/1935745444057169943
https://x.com/selina_akh/status/1935746299590275291
https://x.com/selina_akh/status/1935746726788579594
https://x.com/selina_akh/status/1935747216939135097
https://x.com/selina_akh/status/1935747742934163579
বেশ ভালো লাগলো আপনার আমের মোরব্বাটি দেখে। ভীষণ লোভনীয় একটি রেসিপি। আম আমার খুবই প্রিয় একটি ফল। আর এই আমএর যে কোন রেসিপি আমার ভীষণ ভালো লাগে। আপনি আম দিয়ে বেশ সুন্দর করে লোভনীয় একটি রেসিপি তৈরি করেছেন যা দেখে বেশ ভালো লাগলো।
আমারও পছন্দের ফলের মধ্যে আম খুব প্রিয়।আর আমের মোরব্বা খেতে বেশ ভালো লাগে। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।
ঠিক বলেছেন আপু কাঁচা আমের মোরব্বা সারা বছর সংরক্ষণ করে রাখা যায়। আজকে আপনি মজার কাঁচা আমের মোরব্বা রেসিপি বানিয়েছেন। তবে আপনার রেসিপিটি দেখে আমার জিভে জল এসে গেল খাবার জন্য। এই বছর আমি নিজেও বাড়িতে কাঁচা আমের অনেক কিছু বানিয়েছি খাওয়ার জন্য। মজার রেসিপিটি সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত শেয়ার করেছেন আমাদের মাঝে।
অনেক মজা হয়েছে আপু আমের মোরব্বা। ধন্যবাদ আপু।
কাঁচা আমের মোরব্বা খেতে বেশ সুস্বাদু এবং মুখরোচক লাগে। আপনি আজকে যেভাবে মোরব্বাটি তৈরি করেছেন দেখেই লোভ হচ্ছে। ভীষণ সুন্দর করে সুপদ্ধতিতে আপনি তৈরি করেছেন এই আমের মোরব্বা। এত সুন্দর মুখরোচক একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
ঠিক তাই বেশ মজা হয় আমের মোরব্বা। দেখতে যেমন লোভনীয় খেতেও তেমনই সুস্বাদু। ধন্যবাদ ভাইয়া।