You are viewing a single comment's thread from:

RE: রেসিপি 🍲 🥗 সুস্বাদু মুরগির মাংস ভুনা 🥗

in আমার বাংলা ব্লগ3 years ago

ঠিক বলেছেন ভাইয়া জিনিস পত্রের দাম যে হারে বাড়ছে মধ্যবিত্তের চলাই কস্টকর হয় যাচ্ছে। তাও শীত আসায় সব্জির দাম কিছুটা নাগালের মধ্যে এসেছে। কিছুদিন আগে সব্জির যে দাম ছিল তা কেনাও বেশ কঠিন ছিল। দেহে প্রোটিনের চাহিদা পূরনের জন্য মাছ মাংসতো খেতেই হবে। যাক সে সব কথা বলে আর কি হবে।এ নিয়েই চলতে হবে। আপনার মুরগির মাংসের রংটি দেখে বেশ লোভনীয় লাগছে। বেশ সময় নিয়ে কষিয়ে রান্না করেছেন বলেই রংটি এতো সুন্দর এসেছে। মজাদার মুরগির মাংসের রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

শীতকালীন সবজি কিছুটা দাম কমেছে এটা ঠিক কিন্তু মাছ মাংস আরও যে পণ্যগুলো আছে দামা আর বোধহয় কমবে না।
অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63918.76
ETH 1843.42
USDT 1.00
SBD 0.39