আর্টঃটিউলিপ ফুল আর্ট।

in আমার বাংলা ব্লগlast year

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ৯ই বৈশাখ ,গ্রীষ্মকাল ১৪৩২ বঙ্গাব্দ।২২শে মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি আর্ট আপনাদের সাথে শেয়ার করবো।

a4.jpg

a1.jpg

বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ আর একটি নতুন ব্লগ নিয়ে হাজি্র হয়েছি। আজ অনেক দিন পর একটি ফুলের আর্ট করলাম। আমি সাধারনত এই ধরনের আর্ট কম করি। আর্ট এ ভিন্নতা আনার জন্য এই আর্টটি করেছি। পোস্টার রং বা জল রং দিয়ে কাজ করতে সময় কিছুটা বেশি লাগে। তার কারন একটি রং শুকিয়ে যাবার পর অন্য রং এর কাজ করতে হয়।তাই এই আর্টটি করতে আমারও কিছুটা সময় বেশি লেগেছে। সময় লাগলেও আর্টটি শেষ করার পর আমার বেশ ভালো লেগেছে। তার কারন আমি আর্টটি যেমন আঁকতে চেয়েছিলাম তেমনই হয়েছে। তাই বেশ ভালো লেগেছে র্আটটি শেষ করার পর। আজকের আর্টটি করতে ব্যবহার করেছি সাদা কাগজ ও রং সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক, আর্টটি করার বিভিন্ন ধাপ গুলো।

উপকরণ

a6.jpg

১।সাদা কাগজ
২।তুলি
৩।পেন্সিল
৪।বিভিন্ন শেডের পোস্টার রং

অংকনের ধাপ সমূহ

ধাপ-১

a14.jpg

প্রথমে সাদা কাগজের চারপাশে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি। দাগের ভিতরে আজ আর্টটি করবো।

ধাপ-২

a13.jpg

a12.jpg

দাগের ভিতরের অংশ হাল্কা আকাশী রং করে নিয়েছি পোস্টার রং ও পানি ব্যবহার করে।

*ধাপ-৩

a11.jpg

a10.jpg

সবুজ রং দিয়ে টিউলিপ ফুলের পাতার অর্ধেক অংশ এঁকে নিয়েছি। এবং পাতার বাকী অর্ধেক অংশ সবুজ রং এর সাথে সামান্য হলুদ রং মিশিয়ে এঁকে নিয়েছি। যাতে পাতাগুলো দেখতে সুন্দর লাগে।

ধাপ-৪

a9.jpg

a8.jpg

ডিপ গোলাপী রং দিয়ে দিয়ে তিনটি টিউলিপ ফুল এঁকে নিয়েছি। সাথে কিছু ডিটাইলিং এর কাজ করে নিয়েছি ফুলগুলোতে।

ধাপ-৫

a7.jpg

সবশেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে দিয়ে আর্টটি শেষ করেছি।

উপস্থাপন

a3.jpg

a5.jpg

a2.jpg

আশাকরি ,আজকে টিউলিপ ফুলের আর্টটি আপনাদের ভালো লেগেছে। আমার সবসময় চেষ্টা থাকে নতুন নতুন আর্ট করে আপনাদের সাথে শেয়ার করতে।আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন-নিরাপদে থাকুন।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীআর্ট
ক্যামেরাSamsung Galaxy A-10
পোস্ট তৈরি@selina 75
তারিখ২২শে এপ্রিল, ২০২৫ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য ধন্যবাদ।

Sort:  
 last year 

xp1.png

xp2.png

xp3.png

xp4.png

xp5.png

xp6.png

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

বাহ আপু আপনি তো খুব চমৎকার ভাবে টিউলিপ ফুলের আর্ট করেছেন। ফুলের আর্ট দেখলে আমার কাছে এমনিতে ভালো লাগে। তবে আপনার ফুলের আর্ট দেখে মনে হচ্ছে বাস্তব কোনো ফুল হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ধৈর্য ধরে চমৎকার টিউলিপ ফুলের আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

চেস্টা করি সুন্দরভাবে যে কোন কিছু আর্ট করার ।মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

cmc.png

 last year 

এক বছর টিউলিপ ফুল আর্ট খুবই চমৎকার লাগছে আপু। টিউলিপ ফুলগুলো দেখতে অনেক সুন্দর হয়। আপনার আর্টেও তার সৌন্দর্য প্রকাশ পেয়েছেন। খুব সুন্দর টিউলিপ ফুলের আর্ট ধাপে ধাপে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

রং তুলির সাহায্যে অসাধারণ একটা পেইন্টিং করেছেন আপু। আমার কাছে আপনার করা এই পেইন্টিংটা দেখতে অসাধারণ লেগেছে। কালার কম্বিনেশন টাও অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। এরকম পেইন্টিং গুলো আমার কাছে অনেক ভালো লাগে করতে এবং দেখতে।

 last year 

পেইন্টিংটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 last year 

সিম্পল এর মধ্যে অনেক সুন্দর এঁকেছেন আপনি টিউলিপ ফুলটি। এই আর্টটিতে ব্যবহৃত প্রত্যেকটি কালার অনেক সুন্দর ভাবে প্রকাশ পেয়েছে। অনেক সুন্দর একটি আর্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ।

 last year 

সিম্পলের মধ্যে যাতে দেখতে সুন্দর হয়, তাই আঁকার চেস্টা করেছি। আপনার মন্তব্য পড়ে বেশ ভালো লাগলো। ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59401.24
ETH 1567.62
USDT 1.00
SBD 0.42