রেসিপিঃবেগুন টমেটোর মিক্সড ভর্তা ।

in আমার বাংলা ব্লগ2 years ago

সবাইকে শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন? আশাকরি, সবাই ভালো আছেন। ভালো থাকুন এই প্রত্যাশা করি। আমিও ভালো আছি। আজ ২৫ শে মাঘ, শীতকাল,১৪৩০ বঙ্গাব্দ। ০৮ ফেব্রুয়ারি,২০২৪ খ্রীস্টাব্দ।

vr2.jpg

vr4.jpg

আমার বাংলা ব্লগের নিয়মিত আয়োজনে আজ হাজির হয়েছি একটি রেসিপি পোস্ট নিয়ে। আর তা হচ্ছে বেগুন টমেটোর মিক্সড ভর্তা রেসিপি। কম বেশি সকলেই ভর্তা খেতে পছন্দ করে। শীতকালে এ ধরনের ভর্তা সাথে গরম গরম ভাত কিযে মজা লাগে!আর এই ভর্তায় ধনেপাতা ব্যবহার ভর্তার স্বাদ দ্বিগুন করে তুলেছে। আর যেহেতু বেগুন চুলায় পুড়ে ভর্তা বানানো হয়েছে ,তাই ভর্তাটি খেতে বেশি মজা হয়েছে। আমার কাছেতো বেশ মজা লেগেছে। চাইলে আপনারো তৈরি করে খেতে পারেন। আশাকরি ভাল লাগবে ভর্তাটি।বেগুন ও টমেটো দু'টোই আমাদের শরীরের জন্য বেশ উপকারী। বেগুনে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিনস ও মিনারেলস যা আমাদের শরীরের জন্য বেশ উপকারী। এই সকল ভিটামিন আমাদের ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে,কোলেস্টরেল নিয়ন্ত্রন করে,শরীরে রক্তের পরিমাণ বৃদ্ধিতে সাহায্য করে।এছাড়া টমেটোতে থাকা ক্যালসিয়া্ম শরীরের হাঁড় ও দাঁত গঠনে বড় ভুমিকা রাখে। এবং ভিটামিন এ থাকায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। প্রচুর পুষ্টিগুন সম্পন্ন এই দু'টি সব্জি দিয়ে তৈরি করাছি আজকের ভর্তা। তাহলে চলুন দেখে নেয়া যাক ভর্তা তৈরির বিভিন্ন ধাপ সমূহ।

উপকরণ

vr13.jpg

o17.jpg

উপকরণপরিমাণ
বেগুন২টি
টমেটো২টি
পিয়াজ২টি
ধনেপাতাপরিমাণ মতো
শুকনা মরিচ৭-৮টি
লবনপরিমাণ মতো
সরিষার তেলপরিমাণ মতো

রন্ধণ প্রনালী

ধাপ-১

vr11.jpg

প্রথমে বেগুন গুলো ধুয়ে সামান্য সরিষার তেল মাখিয়ে নিয়েছি। চুলায় একটি স্ট্যান্ডা বসিয়ে দিয়েছি। সেই স্ট্যান্ড এর উপর বেগুন গুলো দিয়ে চুলা জ্বালিয়া দিয়েছি। এবং বেগুন গুলো ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকে পুড়ে নিয়েছি,সিদ্ধ না হওয়া পর্যন্ত ।

ধাপ-২

vr12.jpg

এরপর টমেটো ধুয়ে নিয়ে গরম তাওয়ায় পুড়িয়ে নিয়েছি সিদ্ধ না হওয়া পর্যন্ত।

ধাপ-৩

vr10.jpg

চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে। তেল গরম হয়ে এলে তাতে শুকনো মরিচ গুলো দিয়ে ভালোভাবে ভেঁজে তুলে নিয়েছি।

ধাপ-৪

br9.jpg

পিয়াজ,ধনে পাতা কুচি করে নিয়েছি।

ধাপ-৫

vr7.jpg

শুকনো মরিচ লবন দিয়ে ভালোভাবে ডলে নিয়েছি হাত দিয়ে। পরে এর সাথে পিঁয়াজকুচি ও সরিষার তেল মিশিয়ে নিয়েছি। এরপর বেগুন ও টমেটোর খোসা ছাড়িয়ে নিয়েছি।

ধাপ-৬

br6.jpg

vr5.jpg

এরপর সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। ব্যস তৈরি বেগুন টমেটোর মিক্সড ভর্তা।

পরিবেষণ

এরপর একটি বাটিতে তুলে নিয়ে সাজিয়ে পরিবেষণ করেছি।

vr2.jpg

vr4.jpg

vr3.jpg

আশাকরি আজকের বেগুন টমেটোর মিক্সড ভর্তা রেসিপিটি আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ আমার রেসিপির ব্লগ এখানেই শেষ করছি । আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।

পোস্ট বিবরণ

পোস্টরেসিপি
পোস্ট তৈরিselina 75
ডিভাইসRedmi Note 5A
তারিখ৮ ফেব্রুয়ারী ২০২৪ইং
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

আপু আপনার রেসিপি দেখে লোভ লেগে গেল। আসলে আপু আপনার মতো এভাবে বেগুন পুড়িয়ে ভর্তা করলে অনেক মজা লাগে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু বেগুন এভাবে পুড়ে ভর্তা করলে খেতে বেশ মজা লাগে। ধন্যবাদ আপু।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

ভর্তা খেতে আমার কাছে ভীষণ মজা লাগে। বেগুন টমেটোর মিক্সড ভর্তা দেখে তো খেতে ইচ্ছে করছে আপু। বেগুন গুলো পুরে নিয়েছেন খুব ভালো করেছেন। এভাবে ভর্তা করলে খেতে সত্যি ভীষণ মজা লাগে। আপনার রেসিপি দেখে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভর্তা আমারও বেশ প্রিয় ভাইয়া। ঠিক বলেছেন বেগুন এভাবে পুড়ে ভর্তা করলে খেতে বেশ মজা লাগে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বেগুন টমেটোর মিক্সড ভর্তা তৈরি করার দারুন রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার তৈরি করা এই ভর্তার রেসিপি আপনার কাছে ভিন্ন ধরনের মনে হয়েছে কেননা দুইটা জিনিস ব্যবহার করে এর আগে আমি কোনদিন ভর্তা তৈরি করে খাইনি। আপনার দেখানো ধাপ গুলো অবলম্বন করে একদিন এই রেসিপিটা তৈরি করে দেখতে হবে।

 2 years ago 

জি ভাইয়া এইভাবে একদিন ভর্তা করবেন। আশাকরি ভালো লাগবে।ধন্যবাদ।

 2 years ago 

এমনিতেই সবজি ভর্তা খেতে বেশ ভালো লাগে তারপরে যেহেতু আজকে আপনি আমাদের মাঝে টমেটো আর বেগুনের অসাধারণ একটি ভর্তা তৈরি করে দেখিয়েছেন। দেখে বেশ ভালই লাগলো। আশা করি বেশ টেস্ট ছিল আপনার আজকের এই সুন্দর রেসিপি।

 2 years ago 

জি ভাইয়া খেতে বেশ মজা হয়েছিল। ধন্যবাদ।

 2 years ago 

বেগুন এবং টমেটোর সাথে শুকনা মরিচ দিয়ে তৈরি ভর্তা অনেক সুস্বাদু একটি রেসিপি। বেগুন টমেটোর মিক্সড ভর্তা রেসিপি অনেক সুন্দর হয়েছে। এটি আমার খুবই প্রিয় একটি খাবার। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমারও বেশ প্রিয় এই ভর্তা। ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

ভর্তা খেতে আমিও ভীষণ পছন্দ করি। আপনার ভর্তার রেসিপি দেখে বেশ লোভনীয় লাগছে। বেগুন এভাবে চুলার উপরে পুড়িয়ে ভর্তা বানালে খেতে খুবই সুস্বাদু হয়। আমাদের বাসায় মাঝে মধ্যে এভাবে ভর্তা তৈরি করা হয়। খেতে দারুন লাগে। তবে টমেটো এবং ধনিয়া পাতা দেওয়ার জন্য খেতে নিশ্চয় আরও বেশি সুস্বাদু হয়েছিলো। ধন্যবাদ মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

শীতকালে এ ভর্তার বাড়তি স্বাদ এনে দেয় ধনেপাতা। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

যেকোনো ভর্তাই গরম গরম ভাতের সাথে খেতে আমার কাছে বেশ ভালো লাগে। আর এরকম বেগুন এবং টমেটো একসাথে ভর্তা করলে তো কথাই নেই। আপনার রেসিপিটি দেখে খেতে ইচ্ছে করছে। তবে বেশ কয়েকদিন এই ভর্তা খাওয়া হচ্ছে না। খুব শীঘ্রই ভর্তাটি তৈরি করে খাওয়ার চেষ্টা করব। তৈরি করার ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। মজাদার এর রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

যে কোন ভর্তাই আমার বেশ পছন্দ ।তবে টমেটো দিয়ে যে কোন ভর্তা বেশি ভালো লাগে।ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64712.56
ETH 1875.41
USDT 1.00
SBD 0.38