অরিগামিঃ বন্দুক তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন।আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন।আজ ২০শে পৌষ ,শীতকা্‌ল, ১৪৩১ বঙ্গাব্দ। ৪ঠা জানুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

o10.jpg

o1.jpg

শীতে জবুথবু অবস্থা। সারাদেশেই শীত। তবে গতকালের চেয়ে আজ একটু কম শীত অনুভূত হয়েছে। এর কারণ গত দু"দিন পর আজ সূর্য মামার দেখা মিলেছে ঢাকার আকাশে।এই শীতে ঘরে ঘরে সর্দি-কাশির প্রকোপ বেড়েছে। ঘরের বয়স্ক ও শিশুদের বিশেষ নজরে রাখতে হবে এই সময়ে আমাদের। বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ নতুন আর একটি ব্লগ নিয়ে হাজির হলাম।প্রতি সপ্তাহে ন্যায় আজও একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজ একটি বন্দুকের অরিগ্যামি তৈরির পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো।ছোট বেলায় এমন কাউকে পাওয়া যাবে না যে এই কাগজের বন্দুক দিয়ে খেলেনি। আজ যখন ভাবছি কি পোস্ট দিবো তখনই কাগজের এই বন্দুকের কথা মনে পরে গেলো।কাগজের এই বন্দুক বানিয়ে অনেক খেলেছি।তখনতো আর জানতামনা যে, কাগজ ভাজ করে কোন কিছু বানানোকে অরিগ্যামি বলে। কাগজে দিয়ে বিভিন্ন জিনিস ছোট বেলায় বানানো শিখেছি বড় কোন আপা ভাইয়া অথবা বন্ধুদের থেকে। আর কত আগ্রহ নিয়ে যে শিখতাম তা ভাবলেও আজও বেশ ভালো লাগা কাজ করে। যা আজকাল মোবাইল যুগের ছেলে মেয়েরা কল্পনাও করতে পারবে না। কত মধুর ছিল সেই দিনগুলো ।আজ এই বন্দুক বানাতে গিয়ে সেই ছোট বেলার কথা মনে পরে গেলো। আজ আমি বন্দুকের অরিগ্যামিটি বানাতে আমি রঙ্গিন কাগজ উপকরণ হিসাবে ব্যবহার করেছি । তাহলে চলুন দেখে নেয়া যাক,বন্দুক এর অরিগ্যামি তৈরির বিভিন্ন ধাপ সমূহ।

উপকরণ

o20.jpg

১।সাদা ও কালো রং এর কাগজ।

বন্দুক তৈরির বিভিন্ন ধাপ সমূহ

ধাপ-১

o17.jpg

o17.jpg

প্রথমে ১৫ সেঃমিঃX ৭ সেঃমিঃ সাইজের এক টুকরো কালো রং এর কাগজ নিয়েছি বন্দুক বানানোর জন্য। কালো রং এর কাগজটি গোল করে প্যাচিয়ে নিয়েছি।

ধাপ-২

o16.jpg

প্যাচানো কাগজটিকে ছোট বড় করে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৩
o15.jpg

o14.jpg

o13.jpg

সাদা রং এক টুকরো কাগজ নিয়ে নিয়েছি। সাদা কাগজটিকে চ্যাপ্টা করে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৪

o12.jpg

এবার ভাঁজ করা সাদা কাগজটিকে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৫

o11.jpg

o10.jpg

o6.jpg

এবার ভাঁজ করা সাদা কাগজটিকে কালো কাগজের ভাঁজের মধ্যে ঢুকিয়ে দিয়ে । ছবির মতো করা। আর এভাবেই বানিয়ে নিলাম একটি সুন্দর বন্দুক।এবং সাদা কাগজ প্যাচিয়ে দু'টো বন্দুকের গুলিও বানিয়ে নিলাম।

উপস্থাপনা

o7.jpg

o4.jpg

o1.jpg

আশাকরি আমার আজকের বানানো বন্দুকের অরিগ্যামি আপনাদের ভালো লেগেছে।আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।শুভরাত্রি।

পোস্ট বিবরণ

পোস্টঅরিগ্যামি
পোস্ট তৈরি@selina 75
মোবাইলSamsung A-10
তারিখ৪ঠা জানুয়ারি, ২০২৪ইং
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

Sort:  

শীতের প্রকোপ আসলেই বেড়েছে আপু। আপনি চমৎকার কাগজের অরিগ্যামি বন্দুক তৈরি করেছেন। ছোটবেলার কথা মনে করে দিলেন আপু। ছোটবেলায় আমরা ভাই বোনেরা এরকম কাগজ দিয়ে বন্দুক তৈরি করে খেলাধুলা করতাম। আপনার প্রতিভাকে সাধুবাদ জানাই।

 last year 

আমরাও অনেক খেলেছি এই ধরনের বন্দুক দিয়ে। তাইতো আজ বানালাম।ধন্যবাদ আপু।

 2 years ago 

Daily Task

dt1.png

dt2.png

sup(4jan).jpg

 2 years ago 

আজকে আমাদের এদিকেও সূর্য উঠেছে এবং তাপমাত্রা কিছুটা বেড়েছে। যাইহোক আপনার অরিগ্যামি তৈরির দক্ষতা দিন দিন বেড়েই চলেছে।
বন্দুকটা কিন্তু সুন্দর দেখাচ্ছে।

 last year 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

গতকালের থেকে আমাদের এখানে আজ বেশী শীত পড়েছে। যাইহোক আপু আপনি তো কাগজের দারুন একটি বন্দুক তৈরি করেছেন। কাগজ দিয়ে বন্দুক তৈরি দেখতে ভীষণ সুন্দর লাগছে। কাগজের তৈরি বন্দুক প্রতিটি ধাপে থাকে আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন দেখে ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।

 last year 

এই বন্দুক দিয়ে ছোট বেলায় অনেক খেলেছি।তাই বানালাম। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার তৈরি করা জিনিসগুলো যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। প্রতিনিয়ত ইউনিক ইউনিক জিনিস তৈরি করে শেয়ার করে যাচ্ছেন। আপনি আজকে বন্দুক তৈরি করলেন দেখতে খুবই সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ কিভাবে তৈরি করলেন তা সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 last year 

আমি চেস্টা করে যাচ্ছি এই যা। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপু আপনার পোস্ট দেখে আমার তো ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় এভাবে বন্দুক তৈরি করে অনেক খেলা করেছি। আপনি খুবই সুন্দর ভাবে বন্দুক তৈরীর প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। দেখে খুবই ভালো লাগলো আপু ধন্যবাদ।

 last year 

আমিও খেলেছি এই বন্দুক দিয়ে। ধন্যবাদ আপু।

 2 years ago 

আসলেই গতকালকে শীতের প্রকোপ একটু কম ছিল। তারপরেও এই শীতে বৃদ্ধ এবং শিশুদের যথেষ্ট যত্ন নিতে হবে আমাদের। এটাও ঠিক বলেছেন কাগজের তৈরি এরকম বন্দুক বানিয়ে আমরা অনেক খেলাধুলা করেছি। আপনার আজকের তৈরি অরিগ্যামিটি দেখে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। হয়ে গেল স্বল্প ভাবে একটু স্মৃতিচারণ। বন্দুকটিও খুবই চমৎকারভাবে তৈরি করেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 62734.17
ETH 1754.33
USDT 1.00
SBD 0.39