আর্টঃম্যান্ডালা আর্ট।

in আমার বাংলা ব্লগ2 years ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ২৬শে পৌষ,শীতকাল ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জানুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি আর্ট পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

m2.jpg

m3.jpg

বন্ধুরা, আমার বাংলা ব্লগে নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি নতুন আর একটি ব্লগ নিয়ে। আজ অনেকদিন পর একটি ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করবো। আমি চেস্টা করি ভিন্ন ভিন্ন আর্ট আপনাদের সাথে শেয়ার করতে। আর বিভিন্ন ধরনের আর্ট করতে আমারও বেশ ভালো লাগে। আজ একটু ভিন্নভাবে আঁকার চেস্টা করলাম ম্যান্ডালা আর্টটি। কাঁঠগোলাপ ফুলের সাথে আজ আমি ম্যান্ডালা আর্টটি করেছি। কাঁঠগোলাপ ফুলটি আমি পেন্সিল দিয়ে এঁকেছি আর ম্যান্ডালা আর্ট করেছি রঙ্গিন জেল পেন দিয়ে। আর ম্যান্ডালা আর্ট এর সৌন্দর্য নির্ভর করে এর ডিজাইন এর উপর যত ছোট ডিজাইন করা যায় ম্যান্ডালা আর্ট তত সুন্দর হয়। আমি ম্যান্ডালা আর্টটি করতে উপকরণ হিসাবে ব্যবহার করেছি সাদা কাগজ,পেন্সিল সহ আরও কিছু উপকরণ যা সবিস্তারে নিম্নে বর্ণনা করা হলো। তাহলে চলুন দেখে নেই ম্যান্ডালা আর্টটি করার বিভিন্ন ধাপ সমূহ। আশাকরি আজকের ম্যান্ডালা আর্টটি আপনাদের ভালো লাগবে।

উপকরণ

m9.jpg

১।সাদা কাগজ
২।গোলাপী ও কালো রং এর জেল পেন
৩।পেন্সিল
৪।পেন্সিল কম্পাস
৫।রাবার

অংকনের ধাপ সমুহ

ধাপ-১

m21.jpg

প্রথমে সাদা কাগজের চারপাশে দাগ দিয়ে নিয়েছি। দাগের মাঝখানে পেন্সিল কম্পাস দিয়ে বিভিন্ন সাইজের কিছু বৃত্ত এঁকে নিয়েছি।

ধাপ-২

ma17.jpg

বৃত্তের নিচের দিকে পেন্সিল কম্পাস দিয়ে আরও তিনটি ছোট বৃত্ত এঁকে নিয়েছি।

ধাপ-৩

m19.jpg

m17.jpg

ma16.jpg

বৃত্তগুলোর মধ্যে পেন্সিল দিয়ে তিনটি কাঁঠ গোলাপ ফুল এঁকে নিয়েছি । সাথে কিছু পাতাও এঁকে নিয়েছি।

ধাপ-৪

m15.jpg

m14.jpg

পেন্সিল দিয়ে ফুল ও পাতাগুলো হাইলাইটস করে নিয়েছি।

ধাপ-৫

m38.jpg

m13.jpg

এবার বড় বৃত্তগুলোতে গোলাপী কালো রং এর জেল পেন দিয়ে কিছু ডিজাইন এঁকে নিয়ে ম্যান্ডালা আর্টটি শেষ করেছি ।

ধাপ-৬

m11.jpg

সব শেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে আর্টটি শেষ করেছি।

উপস্থাপন

m4.jpg

m5.jpg

m6.jpg

m7.jpg

m8.jpg

আশাকরি,ভিন্নভাবে করা ম্যান্ডালা আর্টটি আপনাদের ভালো লেগেছে। সেই সাথে আমার সবসময় চেষ্টা থাকে, নতুন নতুন আর্ট করার।আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীআর্ট
ক্যামেরাSamsung Galaxy A-10
পোস্ট তৈরি@selina 75
তারিখ১০ই জানুয়ারি, ২০২৫ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

image.png

image.png

Sort:  
 2 years ago 

আপু, ফাটিয়ে দিয়েছেন। জাস্ট অসাধারণ হয়েছে। কিছুটা পেন্সিলে কিছুটা কালার পেনে। এতো সুন্দর কম্বিনেশন আর শেডিং টা এতো সুন্দর হয়েছে। জাস্ট চমৎকার আপু। মুগ্ধ হয়ে দেখলাম। আর কলকাগুলোও সঠিক মাপের হয়েছে। আপনার কলাকে স্যালুট জানাই।

 2 years ago 

বিশ্লেষনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

Daily Task

dt1.png

dt2.png

sup jan10.jpg

 2 years ago 

ম্যান্ডেলা আর্ট করতে অনেক সময় ও ধৈর্য দরকার। আপনি অনেক ধৈর্যসহকারে ও অনেকটা সময় নিয়ে নিখুঁত ভাবে আর্ট সম্পূর্ণ করেছেন। অসাধারণ সুন্দর হয়েছে এই ম্যান্ডেলা আর্ট টি। ধাপে ধাপে আর্ট পদ্ধতি চমৎকার সুন্দর করে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর ম্যান্ডেলা আর্ট পদ্ধতি টি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু সময় নিয়ে করলে ম্যান্ডালা আর্ট সুন্দর হয়। ধন্যবাদ আপু।

 2 years ago 

বাহ বেশ চমৎকার ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন তো। পেন্সিলে আঁকা কাঠগোলাপ ফুলগুলো অসাধারণ হয়েছে। ফুলগুলো দেখতে একদম বাস্তবের ফুলের মতোই দেখাচ্ছে। কাঠগোলাপ ফুলের সাথে ম্যান্ডেলা ডিজাইন খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। কালারফুল করার জন্য দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

কিছুটা ভিন্নতা আনার জন্য কাঁঠ গোলাপের সাথে ম্যান্ডালা আর্টটি করেছি।আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।

পেন্সিল এবং পিংক কালার পেন দিয়ে অপূর্ব ম্যান্ডেলা আর্ট করেছেন। এই আর্ট করতে প্রচুর ধৈর্যের প্রয়োজন। প্রতিটি স্টেপ খুব সাবধানতার সাথে করতে হয় না হলে নষ্ট হয়ে যায় পুরো আর্ট। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর আর্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

কিছুটা সময় বেশি লাগে এধরনের আর্ট করতে। তবেই দেখতে সুন্দর হয়। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার ম্যান্ডেলা আর্ট গুলো অনেক সুন্দর হয়। আজ কেউ আপনার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট দেখতে খুবই সুন্দর হয়েছে।দক্ষ হাতে এত সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমি সব সময় চেস্টা করি সর্বোচ্চ দিয়ে কাজ করি। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার আর্ট বলেন কিংবা ডাই প্রজেক্ট বলেন আমার খুব ভালো লাগে দেখতে। এত সুন্দর দক্ষতা দিয়ে তৈরি করেন যা আমার সব সময় ভালো লাগে। অনেক সুন্দর একটি ম্যান্ডেল আর্ট তৈরি করে শেয়ার করলেন। বেশ চমৎকার হয়েছে আপু। অনেক ধন্যবাদ সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আমি অনেক আনন্দিত যে আমার কাজ আপনার ভালো লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনি দেখছি আজকে অসাধারণ একটি ম্যান্ডালা আর্ট করেছেন। আপনার হাতে আর্ট করা এতো সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট দেখে বেশ ভালো লাগলো। আসলে এখন কমিউনিটির মধ্যে তেমন একটা ম্যান্ডেলা আর্ট দেখতে পাওয়া যায় না। দীর্ঘ দিন পর আপনার হাতে এতো সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট দেখে বেশ ভালো লাগলো।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63940.06
ETH 1843.58
USDT 1.00
SBD 0.38