রেসিপিঃকাঁচকলার বড়া।

in আমার বাংলা ব্লগ3 years ago

সবাইকে শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ ২২ আষাঢ়, বর্ষাকাল,১৪৩০ বঙ্গাব্দ। ৬ জুলাই,২০২৩ খ্রীস্টাব্দ।। আমার বাংলা ব্লগে নিয়মিত ব্লগিং এ আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি রেসিপি নিয়ে। আর তা হচ্ছে কাঁচকলার খোসার বড়া। কাঁচকলার খোসায় ভিটামিনসি,অ্যান্টিঅক্সিড্যান্ট সহ বিভিন্ন উপাদান আছে। যা আমাদের শরীরের জন্য অনেক উপকারি। এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া রয়েছে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম যা শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ বৃদ্ধিতে সাহায্য করে। আর ডাল হল উদ্ভিদ আমিষ।যা শরীরে আমিষের ঘাটতি পুরনে সহায়তা করে। আর এই কলার খোসার বড়া তৈরি করতে মেইন উপকরণ হিসেবে কলার খোসা,ডাল ও চালের গুড়া ব্যবহা করেছি। এছাড়া অন্যান্য উপকরণ তো আছেই, যা বিস্তারিত পোস্টে উল্লেখ আছে। বন্ধুরা, আজ আর কথা নয় চলুন দেখে নেয়া যাক, কিভাবে তৈরি হলো আমার উপস্থাপিত আজকের রেসিপি কাঁচকলার খোসার বড়া। আশাকরি ভালো লাগবে আপনাদের।

c1.jpg

রান্নার উপকরণ

c16.jpg

c17.jpg

r21.jpg

c21.jpg

r20.jpg

উপকরণপরিমাণ
কাঁচ কলা২টি
মসুরের ডাল৩০ গ্রাম
চালের গুড়া৪ টেঃ চামচ
পিয়াজ২টি চামচ
হলুদ গুড়া১ চাঃ চামচ
ধনে গুড়া১ চাঃ চামচ
জিরা গুড়া১/২ চাঃ চামচ
রসুন১টি
আদা বাটা১ চাঃ চামচ
কাঁচা মরিচ৫-৬টি
লবনপরিমাণ মত
মরিচ গুড়া১/২ চাঃ চামচ
তেল৫-৬ টেঃ চামচ
চিনি১ চাঃ চামচ

রন্ধণ প্রনালী

ধাপ-১

c22.jpg

c23.jpg

প্রথমে রসুন ,আদা বেটে নিয়েছি। পিয়াজ ও কাঁচা মরিচ কেটে নিয়েছি। এবং মসুরের ডাল আধা ঘন্টা ভিজিয়ে রেখে ভালো ভাবে ধুয়ে নিয়েছি।

ধাপ-২

c17.jpg

c20.jpg

c18.jpg

প্রথমে কাঁচকলা ধুয়ে টুকরো করে নিয়েছি। এরপর পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি।

ধাপ-৩

c19.jpg

c24.jpg

এবার সিদ্ধ করা কলার খোসা ছাড়িয়ে নিয়েছি। এবং বেটে নিয়েছি। সেই সাথে ধুয়ে নেয়া মসুরের ডালও বেটে নিয়েছি।

ধাপ-৪

c26.jpg

এবার একটি বাটিতে বেটে নেয়া কাঁচকলা,মসুরের ডাল ও চালের গুড়া নিয়ে নিলাম।

ধাপ-৫

c14.jpg

c13.jpg

c12.jpg

c11.jpg

c10.jpg

c9.jpg

c8.jpg

c7.jpg

c6.jpg

এবার সকল মশলা দিয়ে একত্রে ভালোভাবে মেখে নিয়েছি বেটে নেয়া কাঁচকলার খোসা ও মসুরের ডাল এবং চালের গুড়া।

ধাপ-৬

c3.jpg

এবার মেখে নেয়া কাঁচকলার মিশ্রণটি থেকে পরিমাণ মতো নিয়ে বড়ার শেপ দিয়ে নিতে হবে। এভাবে সবগুলো বানিয়ে নিতে হবে।

ধাপ-৭

c4.jpg

c2.jpg

এবার একটি তাওয়া বসিয়ে দিয়েছি চুলায়। তাওয়া গরম হলে তাতে তৈরি করা বড়া দিয়ে উভয় দিকে ভালোভাবে ভেজে নিয়েছি। একইভাবে সকল বড়াগুলো ভেজে নিয়েছি।

পরিবেষণ

c1.jpg

c27.jpg

এরপর একটি বাটিতে তুলে নিয়ে সাজিয়ে পরিবেষণ করেছি।

আশাকরি আজকের কাঁচকলার বড়ার রেসিপি আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ আমার রেসিপির ব্লগ এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ক্যামেরাSamsungA10
পোস্ট তৈরি@selina75
তারিখ৬ জুলাই, ২০২৩
লোকেশনঢাকা,বাংলাদেশ

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

গরম গরম বড়া খেতে আমার কাছে খুব ভালো লাগে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে কাঁচকলার বড়া তৈরি করেছেন বেশ দুর্দান্ত হয়েছে। কাঁচকলার দেওয়াতে বড়া খেতে খুবই অন্যরকম স্বাদ লাগে। বড়া তৈরি প্রক্রিয়া বেশ সুন্দর হয়েছে। আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। এত সুন্দর রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

জি ভাইয়া গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

কাঁচা কলা যে কোন ভাবে খাওয়া যায় চিংড়ি মাছের সাথে খাওয়া যায়। তাছাড়া অন্যান্য মাছ মাংসের সাথেও খাওয়া যায় বেশ ভালোই লাগে। কাঁচা কলা শরীরের জন্য অনেক উপকারী একটি সবজি। আপনি অনেক মজার করে বড়া তৈরি করলেন এভাবে খেলে অনেক ভালো লাগে। সুস্বাদু কাঁচা কলার বড়া রেসিপি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

জি আপু কাঁচকলা শরীরের জন্য বেশ উপকারী। অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

কাঁচাকলা আমাদের শরীরের জন্য বেশ উপকারী সেই অনেক সুস্বাদু একটি সবজি যা সকলের খুবই প্রিয় একটি খাবার।কাঁচাকলা তো আমার ভীষণ পছন্দের খাবার তাই কাঁচাকলা দিয়ে তৈরি করা সব ধরনের রেসিপি আমার খুবই ভালো লাগে।আপু আপনি মসুরের ডাল চালের গুঁড়া দিয়ে অনেক সুন্দর করে কাঁচাকলা বড়া তৈরি করেছেন যা দেখতে খুবই লোভনীয় হয়েছে।আশাকরি খেতেও অনেক সুস্বাদু হয়েছে!আপনার রেসিপি টি অবশ্যই বাসায় একদিন ট্রাই করবো।সুন্দর রেসিপি টি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

জি আপু করবেন একদিন । আশাকরি ভালো লাগবে।অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

এভাবেই কাঁচ কলা দিয়ে বড়া রেসিপি তৈরি করে আগে কখনো খাওয়া হয়নি। তবে আজকে আপনি কাঁচ কলার বড়ার বেশ মজাদার এবং লোভনীয় একটা রেসিপি তৈরি করলেন। আপনার রেসিপিটা দেখেই বুঝতে পারছি খুব মজা করে খাওয়া হয়েছিল এই বড়া গুলো। আপনার কাছ থেকে বেশ মজাদার রেসিপি শিখে নিতে পারলাম। আমাদের ঘরে কাঁচ কলা রয়েছে ভাবছি এভাবে বড়া তৈরি করব।

 3 years ago 

জি আপু বানিয়ে নিন যেহেতু কাঁচকলা বাড়িতেই আছে।অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

কাঁচকলা এবং ডাল দিয়ে খুব সুন্দর করে বড়া বানিয়েছেন। তবে কাঁচা কলা দিয়ে বড়া বানানো যা তা জানতাম। তবে কখনো বানিয়ে খাই নাই। সত্যি বলতে আপনি ভিন্ন রকম রেসিপি করেছেন আজকে। তবে ঠিক বলেছেন কলার খোঁসার মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন আছে। মনে হয় বড়া গুলো খেতে অনেক মজাই হয়েছে। অনেক সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটি শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু।

 3 years ago 

কাঁচা কলা এবং মসুরের ডাল দিয়ে খুব সুন্দর করে বড়া তৈরি রেসিপি করেছেন। তবে কাঁচা কলার সবজি অনেক খেয়েছি কখনো বড়া বানিয়ে খাইনি। ঠিক বলেছেন কাঁচা কলার মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন আছে। এবং কাঁচা কলার খোঁচার মধ্যেও প্রচুর পরিমাণ ভিটামিন আছে। সত্যি বলতে আপনার বড়া তৈরি দেখে আমার খেতে মন চাইতেছে। অনেক সুন্দর করে বড়া তৈরি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জি ভাইয়া বেশ উপকারী একটি সব্জি কাঁচকলা। অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64529.31
ETH 1873.71
USDT 1.00
SBD 0.38