একটি রঙ্গিল zentangle আর্ট অংকন।

in আমার বাংলা ব্লগlast year

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ২৬শে মাঘ,শীতকাল ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি আর্ট পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

z14.jpg

বন্ধুরা, আমার বাংলা ব্লগে নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি নতুন আর একটি ব্লগ নিয়ে। আমি সব সময় চেস্টা করি নতুন ধরনের আর্ট শেয়ার করতে। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আর্ট আপনাদের সাথে শেয়ার করার চেস্টা করি যাতে এক ঘেয়েমি না আসে। তাই কখনও ম্যান্ডালা আর্ট,কখনও জল রং এর কাজ্, কখনও মধুবনী আর্ট ,কখনও থ্রিডি আর্ট আবার কখনওবা zentanglae আর্ট শেয়ার করার চেস্টা করি। তাই অনেকদিন পর আজ একটি রঙ্গিন zentangle আর্ট আপনাদের সাথে শেয়ার করবো। আর্টটি করতে উপকরণ হিসাবে আমি ব্যবহার করেছি পেন্সিল,গোলাপী রং এর জেল পেন সহ আরও কিছু উপকরণ যা সবিস্তারে নিম্নে বর্ণনা করা হলো। তাহলে চলুন দেখে নেই আর্টটি করার বিভিন্ন ধাপ সমূহ। আশাকরি আজকের আর্টটি আপনাদের ভালো লাগবে।

উপকরণ

১।সাদা কাগজ
২।পেন্সিল
৩।গোলাপী রং এর জেল পেন

অংকনের ধাপ সমুহ

ধাপ-১

z1.jpg

z2.jpg

সাদা কাগজের চারপাশে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি। দাগের মাঝখানে বাঁকা বাঁকা করে আটটি দাগ টেনে নিয়েছি পেন্সিল দিয়ে। পেন্সিলের দাগের উপর গোলাপী জেল পেন দিয়ে দাগ দিয়ে নিয়েছি।

ধাপ-২

z3.jpg

z4.jpg

z5.jpg

এবার প্রত্যকেটি রেখা পরবর্তি রেখার সাথে যুক্ত করে দিয়েছি।ফলে দেখতে ফুলের পাতার মতো হয়েছি। এবার প্রত্যেকটি পাতা রেখা টেনে টেনে ভরাট করে নিয়েছি।

ধাপ-৩

z6.jpg

z7.jpg

z8.jpg

ভরাট করা পাপড়ির প্রান্ত রেখা টেনে পরবর্তি রেখার সাথে যুক্ত করে নিয়েছি। এবং ফাঁকা অংশগুলো দাগ টেনে টেনে ভরাট করে নিয়েছি একইভাবে।

ধাপ-৪

z11.jpg

প্রত্যেকটি রেখার সংযোগ স্থানে পেন্সিল দিয়ে শেড করে নিয়েছি।

ধাপ-৫

z12.jpg

সবশেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে দিয়ে Zentangle আর্টটি শেষ করেছি।

উপস্থাপন

z13.jpg

z14.jpg

z15.jpg

আশাকরি,আজকে কালার zentangle আর্টটি আপনাদের ভালো লেগেছে। আমার সবসময় চেষ্টা থাকে, নতুন নতুন আর্ট করার।আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীআর্ট
ক্যামেরাSamsung Galaxy A-10
পোস্ট তৈরি@selina 75
তারিখ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং
লোকেশনপার্বতীপুর,দিনাজপুর

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

image.png

image.png

Sort:  
 last year 

অনেক দিন হয়েছে এই ধরনের আর্ট করা হয় না। এই আর্টগুলো করতে যথেষ্ট সময়ের প্রয়োজন। তাছাড়া মাপ দিয়ে করতে গেলে খুব সাবধানে ধৈর্য নিয়ে করতে হয়। আপনি আজ গোলাপী জেল পেন দিয়ে খুব সুন্দর একটি রঙ্গিল zentangle আর্ট করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। কালারফুল করার জন্য দেখতে বেশি সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ আপু এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

যেহেতু মেপে করতে হয়,তাই সময় লাগে। ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

zentangle আর্ট অবশ্য কখনো করা হয়নি তবে আপনার আর্টটি দেখে মনে হচ্ছে মোটামুটি ইজি রয়েছে। কিন্তু সময়বহুল আর্ট এটি। খুবই নিখুঁত এবং পরিষ্কারভাবে আর্ট টি সম্পন্ন করেছেন। গোলাপী রং এর জেল পেন ব্যবহার করাতে আরো দারুন দেখাচ্ছে। ধন্যবাদ পুরো আর্ট প্রসেসটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

ঠিক বলেছেন একটা সহজ আর্ট করেছি।তবে সময় সাপেক্ষ। ধন্যবাদ ভাইয়া।

 last year 

Daily task

dt1.png

dt2.png

 last year 

বাহ্ অসাধারণ একটি আর্ট শেয়ার করেছেন।একটি zentangle আর্টের রঙিন ও সূক্ষ্ম ডিজাইনগুলো সবসময় চোখে আনন্দ দেয়। উপকরণ এবং প্রক্রিয়া বর্ণনা করে আপনি খুব ভালোভাবে আমাদের জানিয়ে দিয়েছেন কিভাবে এই কাজটি করা হয়। আশা করি আপনার আর্টটি দেখে সবাই অনুপ্রাণিত হবে। ধন্যবাদ

 last year 

ধন্যবাদ আপু।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপু।

zentangle আর্ট কখনো করিনি।আমিও আর্ট ভালোবাসি এবং এ ধরনের আর্ট দেখতে অনেক ভালো লাগে আমার।আপনি আজকে কি সুন্দর ভাবে অবলীলায় একটা আর্ট করে দেখালেন।প্রতিটি ধাপ ছিল পরিস্কার এবং পরিছন্ন।ধাপ গুলো বেশ সুন্দর করে বর্ননা করেছেন।

 last year 

একবার চেস্টা করতে পারেন। যেহেতু আর্ট ভালোবাসেন। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 last year 

এরকম সুন্দর এবং নিখুঁত আর্ট গুলো আমি একটু বেশি পছন্দ করি দেখতে। এত সুন্দর করে আপনি এই রঙ্গিল zentangle আর্টটি কমপ্লিট করেছেন দেখে তো জাস্ট মনোমুগ্ধকর লেগেছে। একটু সময় ব্যবহার করে আর্ট গুলো অঙ্কন করা হলে বেশি সুন্দর হয়। আর্টটি যেমন সুন্দর করে এঁকেছেন, তেমনি সুন্দর উপস্থাপনা তুলে ধরেছেন। অসম্ভব ভালো লেগেছে আপনার করা এই সুন্দর আর্টটা।

 last year 

আমি চেস্টা করেছি সুন্দর করে আঁকতে। ধন্যবাদ ভাইয়া।

 last year 

ওরে বাপ রে বাপ। আপনার এমন হিজিবিজি অঙ্কন দেখে তো মাথা ঘুরে গেল। কেমন করে এমন দারুন আর্ট করলেন। বেশ সুন্দর করে আজকের আর্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 last year 

আর্ট এর নামটি যেমন দেখতেও তেমন।তবে সময় নিয়ে করলে সহজ।ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64119.87
ETH 1794.71
USDT 1.00
SBD 0.39