ফটোগ্রাফি পোস্টঃ রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সব সময় যেনো ভালো থাকেন। আজ ৫ই জ্যৈষ্ঠ,গ্রীষ্মকাল ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে মে ২০২৫ খ্রিষ্টাব্দ। প্রতি সপ্তাহের ন্যায় আজ একটি ফটোগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আশাকরি বরাবরের মত সাথেই থাকবেন।
বন্ধুরা নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি নতুন আর একটি পোস্ট নিয়ে । আর তা হলো ফটোগ্রাফি পোস্ট। চেস্টা করি প্রতি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার। তারই ধারাবাহিকতায় আজ একটি রেনডম ফটোগ্রাফি পোস্ট শেয়ার করছি। বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে করা ফটোগ্রাফি দিয়ে সাজিয়েছি এই পোস্টটি। যদিও ফটোগ্রাফিতে তেমন দক্ষ নই তবুও চেস্টা করি সুন্দর কিছু দেখলে ফটোগ্রাফি করার। আশাকরি আজকের ফটোগ্রাফিগুলো আপনাদের ভালো লাগবে।

প্রথম ফটোগ্রাফি

f1.jpg

করবী ফুল লাল, গোলাপী বা সাদা রঙের দেখা যায়। লাল করবী ফুলকে রক্তকরবী বলা হয়। সুন্দর দেখতে এই ফুল অত্যন্ত রুক্ষ পরিবেশে বাড়তে পারে বলে বহু জায়গায় সাজবার জন্য এটি চাষ করা হয়। কিন্তু গাছটির সর্বঙ্গ তীব্র বিষযুক্ত। একটি মাত্র পাতা খেলেই মানুষের, বিশেষত শিশুর মৃত্যু হতে পারে। করবী ভূমধ্যসাগরীয় ও এশীয় প্রজাতি। এরা ২-২.৫ মিটার উঁচু। এরা চিরসবুজ গাছ। গোড়া থেকে অনেকগুলো ডাল ঝোপের মত গজায়। গ্রীষ্ম ও বর্ষায় ফুল ফোটে। এদের বীজ ও বেশ বিষাক্ত।আমি এই ফুলটি অনেকদিন পর দেখতে পেলাম মিরপুরে একটি আবাসিক এলাকায় শোভা বর্ধনের জন্য রাস্তার দু'পাশে লাগানো হয়েছে। আর গাছ ভর্তি ফুল ফুটেছিল। অসম্ভব সুন্দর লাগছিলো। তাইতো ফটোগ্রাফি করা।

দ্বিতীয় ফটোগ্রাফি

f5.jpg

বাগানবিলাস ফুল গুল্মজাতীয় বৃক্ষ। গোলাপী, লাল, হলুদ বিভিন্ন রঙের দেখতে পাওয়া যায় এই ফুল।এ ফুল গাছটির আদি নিবাস ব্রাজিল ও দক্ষিণ আমেরিকা মহাদেশে। বেশ দেখতে এই ফুল। থোকায় থোকায় ফুটে বলে দেখতে অনেক সুন্দর লাগে।এই ফুলের গাছে ফুল ফোটানোর জন্য পর্যাপ্ত সূর্যের আলোর প্রয়োজন হয়। সাধারনত গ্রীষ্ম ও শরৎকালে এই ফুল ফোটে। যখন গাছ ভর্তি ফুল ফোটে তখন পাতা দেখা যায় না বললেই চলে। তখন দেখা যায় গাছ ভর্তি কেবল ফুল আর ফুল। তখন দেখতে বেশ সুন্দর লাগে।

তৃতীয় ফটোগ্রাফি

f6.jpg

রঙ্গনের আদি নিবাস ক্রান্তীয় দক্ষিণ পূর্ব এশিয়া। কমলা, কমলা লাল, গোলাপী, হলদে গোলাপী, লাল, হলুদ, সাদা ইত্যাদি রঙের রঙ্গন দেখা যায়।রঙ্গনের একক ফুল নলাকৃতি, চারটি পাপড়ির বিন্যাস তারার মতো। রঙ্গনের এক-একটি থোকায় প্রায় ১৫ থেকে ৫০ টির মত ফুল থাকে। কিছু কিছু থোকায় ফুলের সংখ্যা আরো বেশি হতে দেখা যায়। আগে কেবল লাল রং এর রঙ্গন ফুল দেখা যেতো। এখন বিভিন্ন রং এর দেখা যায় এই ফুল। থোকায় থোকায় ফোটে বলে দেখতে আরও সুন্দর লাগে। বীজ ও কলম পদ্ধতি এই গাছের চারা তৈরি করা হয়।

চতুর্থ ফটোগ্রাফি

f7.jpg

প্রকৃতির এই ফটোগ্রাফিটি করা হয়েছিল রমনা পার্ক থেকে। প্রচুর গাছ লাগানো হয়েছে এই রমনা পার্কে।রমনা পার্কে ঘুরতে গেলেই মনটা শান্ত হয়ে যায়। বেশ কিছুদিন আগে ঘুরতে গিয়ে এই ফটোগ্রাফিটি করেছিলাম। কোলাহল পূর্ণ এই শহরে কিছুটা শান্তি পাওয়া যায় এই পার্কে।

পঞ্চম ফটোগ্রাফি

ph1.jpg

কংক্রিট এর এই শহরের চিত্র এটি। সুউচ্চ ইমারত যেন আকাশটাকে গিলে খাচ্ছে। দিগন্ত জুড়া আকাশ এর দেখা পাওয়া বেশ কঠিন এই শহরে। ক্রমশ ছোট হয়ে আসছে এই আকাশ। সেইদিন ভাইয়ের বাসায় বেড়াতে গিয়ে এই ফটোগ্রাফিটি করেছিলাম।
আশাকরি আজকের বিভিন্ন ধরনের রেনডম ফটোগ্রাফিগুলো আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীফটোগ্রাফি
পোস্ট তৈরি@selina 75
তারিখ১৯শে মে,২০২৫
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

image.png

image.png

Sort:  
 last year 

আপনার তোলা প্রতিটি ছবির পেছনে যে একেকটা গল্প লুকিয়ে আছে। ফুলের রঙ, প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য, আর শহরের কংক্রিট বাস্তবতা সব মিলিয়ে এক অনন্য রেনডম ফটোগ্রাফি পোস্ট। বিশেষ করে করবী ফুলের বিষাক্ত সৌন্দর্য ও রমনা পার্কের শান্ত পরিবেশের তুলনামূলক উপস্থাপন চমৎকার লেগলো। আপনি শুধু ছবি তোলেন না, ছবির ভেতর দিয়ে অনুভব গুলোও সুন্দর ভাবে শেয়ার করেছেন। সত্যিই প্রশংসনীয় ধন্যবাদ।

 last year 

অনেক ধন্যবাদ আপু।

 last year 

চমৎকার কিছু ফটোগ্রাফি নিয়ে আজকে রেনডম ফটোগ্রাফি পোস্ট সাজিয়েছেন। প্রত্যেকটি ফটোগ্রাফি দারুন হয়েছে। কিছু ফুলের ফটোগ্রাফি গুলো বেশি ভালো লেগেছে। বিশেষ করে কবরি ফুল বেশি ভালো লাগলো। বাকিগুলোও দারুন। চমৎকার উপস্থাপনায় ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।

 last year 

ফটোগ্রাফি করার দক্ষতা আমাদের কারোরই খুব একটা নেই আপু। তবে সবাই যে যার মত করে চেষ্টা করি। আপু আপনিও দারুন ফটোগ্রাফি করেছেন আর আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখতে ভালো লাগলো।

 last year 
 last year 

xp1.png

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

cmc.png

 last year 

আপনি তো দেখছি অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন। আপনার ফটোগ্রাফি দেখলে সবাই মুগ্ধ হবে বলে আমার মনে হচ্ছে। ফুলের ফটোগ্রাফি দেখলে আমার অনেক ভালো লাগে। পছন্দের ফুলের ফটোগ্রাফি হলে তো কোনো কথাই নেই। অনেক সুন্দর করে আপনি সবগুলো ফটোগ্রাফি করেছেন।

 last year 

আজকে আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার বিভিন্ন ধরনের রেনডম ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগলো। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। আর করবী ফুল মনে হয় সামনে থেকে কখনো দেখি নাই। শহরের রাস্তার ফটোগ্রাফি দেখে তো মনে হচ্ছে বিদেশে কোন রাস্তার ফটোগ্রাফি হবে। ধন্যবাদ ফটোগ্রাফি গুলো সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64104.44
ETH 1820.21
USDT 1.00
SBD 0.38