রেসিপিঃ কাঁচা পেঁপের ঘাটি।

in আমার বাংলা ব্লগ11 months ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সব সময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ১লা ভাদ্র ,শরৎকাল ১৪৩২ বঙ্গাব্দ। ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিষ্টাব্দ। । আজ একটি রেসিপি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

r1.jpg

r2.jpg

বন্ধুরা নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি নতুন আর একটি ব্লগ নিয়ে।আজ একটু ভিন্ন ধরনের পেঁপের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটি আমি প্রথম আমার শ্বশুর বাড়িতে খেয়েছি। বেশ ভালো লেগেছে আমার কাছে। আমরা সাধারনত পেঁপের তরকারি ,ভাজি বা ভর্তা খেয়ে থাকি কখনও পেঁপের ঘাটি খাইনি। খুব কম উপকরণেই রেসিপিটি বানিয়ে ফেলা যায়। আপনারা চাইলেও বানিয়ে নিতে পারেন। আর বেশ স্বাস্থ্যকরও বটে। এই রেসিপিটি তৈরি করতে আমি উপকরণ হিসাবে ব্যবহার করেছি কাঁচা পেঁপে সহ আরও কিছু উপকরণ। বন্ধুরা তাহলে আর দেরী না করে চলুন দেখে নেয়া যাক,রেসিপি তৈরির ধাপ সমূহ। আশাকরি ভালো লাগবে আপনাদের।

প্রয়োজনীয় উপকরণ

r16.jpg

r17.jpg

r26.jpg

t1.jpg

re20.jfif

কিউব করে কাটা পেঁপে১টা
হলুদ গুড়া১ চাঃ চামচ
মরিচ গুড়াআধা চাঃচামচ
ধনে গুড়া১ চা চামচ
গোটা জিরা১ চাঃ চামচ
লবনপরিমাণ মতো
গোটা শুকনা মরিচ২টি
রসুন কুচি১চাঃ চামচ
পিয়াজ কুচি১চাঃ চামচ
রসুন ও আদা বাটা১ টেঃ চামচ
তেল২টেঃ চামচ

পেঁপের ঘাটি তৈরির প্রণালী

ধাপ - ১

r18.jpg

r17.jpg

প্রথমে আদা ও রসুন বেটে নিয়েছি।

ধাপ - ২

r16.jpg

পেঁপে কিউব করে কেটে ধুয়ে নিয়েছি।

ধাপ - ৩

r15.jpg

r14.jpg

চুলায় একটি হাড়ি বাসিয়ে দিয়েছি। হাড়ি গরম হয়ে এলে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে তাতে আদা ও রসুন বাটা দিয়ে দিয়েছি।

ধাপ - ৪

r13.jpg

r12.jpg

r11.jpg

r9.jpg

আদা ও রসুন বাটা কিছুটা ভাজা হয়ে এলে তাতে লবন সহ সকল মশলা দিয়ে দিয়েছি।

ধাপ-৫

r8.jpg

মশলা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিয়েছি।

ধাপ - ৬

r7.jpg

r6.jpg

মশলা যখন তেল ছেড়ে আসবে ,তখন ধুয়ে রাখা পেঁপের টুকরো গুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি।

ধাপ - ৭

r20.jpg

r21.jpg

পেপেঁ কষানো হয়ে এলে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়েছি পেপেঁগুলো।

ধাপ - ৮

r22.jpg

পেঁপে সিদ্ধ হয়ে এলে একটি ডালঘুটনী দিয়ে ঘুটে নিয়েছি।

ধাপ-৯

r23.jpg

r24.jpg

r25.jpg

এবার ফোড়ন দেবার জন্য আবারও চুলায় একটি হাড়ি বাসিয়ে দিয়েছি। হাড়ি গরম হয়ে এলে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে তাতে গোটা জিরা ফোড়ন দিয়েছি এবং শুকনো মরিচ ও রসুন কুচি, পিয়াজ কুচি দিয়ে দিয়েছি। সকল উপকরণ যখন ভাঁজা হয়ে আসবে তখন ম্যাশ করা পেঁপে দিয়েছি। এবং আরও কিছুটা সময় জ্বাল দিয়ে নিয়েছি। যখন পেঁপে ঘন হয়ে আসবে তখন নামিয়ে নিয়েছি।

পরিবেশন

r2.jpg

r4.jpg

r5.jpg

সব শেষ একটি বাটিতে ঢেলে শুকনো মরিচ ও পিয়াজ বেরেস্তা দিয়ে সাজিয়ে নিয়েছি পরিবেশনের জন্য। সাথে কিছু ফটোগ্রাফি করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য।
আশাকরি, আজকে তৈরি করা পেঁপের ঘাটির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করি সব সময় নতুন নতুন রেসিপি শেয়ার করতে। এবারও সেই চেষ্টা অব্যাহত রেখেছি। আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেণিরেসিপি
ক্যামেরাRedme-A5
পোস্ট তৈরি@selina 75
তারিখ১৬ই আগস্ট, ২০২৫ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

image.png

image.png

Sort:  
 11 months ago 

“কাঁচা পেঁপের ঘাটি দেখতে দারুণ লোভনীয় লাগছে, স্বাদটাও নিশ্চয়ই ভিন্নরকম।“খুব সুন্দরভাবে পরিবেশন করেছেন, কাঁচা পেঁপের ভিন্নধর্মী রান্না সত্যিই প্রশংসনীয়।“রান্নার সৃজনশীলতায় কাঁচা পেঁপেকে নতুনভাবে উপস্থাপন করেছেন, দেখে ভালো লাগল।” সর্বোপরি আপনাকে ধন্যবাদ আপু

 11 months ago 

স্বাদটা একটু ভিন্ন রকম হলেও খেতে দারুন । ধন্যবাদ ভাইয়া।

 11 months ago 

xp.png

xp1.png

xp2.png

xp3.png

 11 months ago 

cmc.png

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

কাঁচা পেঁপের ঘাটি রেসিপি দেখে ভালো লাগলো। নতুন একটি রেসিপি শেয়ার করেছেন। এই ধরনের খাবার খেতে খুবই ভালো লাগে। দারুন একটি পোস্ট শেয়ার করেছেন আপু।

 11 months ago 

আমিও প্রথম এই রেসিপিটি খেয়েছি আমার শ্বশুরবাড়িতে। খেতে ভালই লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 11 months ago 

কাঁচা পেঁপের এভাবে যে ঘাটি বানানো যায় এটা আপনার পোস্ট থেকেই আজকে প্রথম জানতে পারলাম। তবে ফাইনাল আউটপুট দেখে খুবই লোভনীয় দেখাচ্ছে রেসিপিটি। পেঁপে আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। আশা করি যে কেউ চাইলে আপনার পোষ্টের প্রসেস গুলি অনুসরণ করে এই রেসিপি বানিয়ে ফেলতে পারবে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 11 months ago 

পেঁপে কেবল ভাজি বা ভর্তা করে না খেয়ে এভাবে ঘাটি করে খাওয়া যায় মাঝে মাঝে। ধন্যবাদ ভাইয়া।

 11 months ago 

পেঁপে দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি খাওয়া হয়েছে তবে পেঁপের ঘাটি তৈরি করে কখনো খাওয়া হয়নি। ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন। পেঁপে আমাদের শরীরের জন্য খুবই উপকারী। রেসিপিটি দেখে ভালো লাগলো এভাবে একদিন ট্রাই করে দেখব। মজাদার রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 11 months ago 

একদিন ট্রাই করে দেখতে পারেন। খেতে ভাল লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 63135.76
ETH 1788.05
USDT 1.00
SBD 0.38