আর্টঃ কাঁচের উপর টিউলিপ ফুল এর পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ2 years ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন।১৮ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, হেমন্তকাল। ৩রা নভেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ । আজ একটি আর্ট পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

ar4.jfif

ar8.jfif

বন্ধুরা, আমার বাংলা ব্লগে নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি নতুন আর একটি ব্লগ নিয়ে। আজ একটি ভিন্ন ধরনের আর্ট আপনাদের সাথে শেয়ার করবো। আমি আজ কাঁচের উপর টিউলিপ ফুল এর পেইন্টিং করার পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো।কাঁচের উপর পেইন্টিং করার সময় যে সকল জিনিস আপনি দেখাতে চান দৃশ্যে তা আগে এঁকে নিতে হয়। যেহেতু আর্টটি করা হয় যে পাশে দৃশ্যটি দেখা যাবে তার উল্টো পাশে। উল্টো পাশে দৃশ্যটি এঁকে নিয়ে শুকানোর পর সম্পূর্ণ কাঁচটির উপর ব্যাক গ্রাউন্ড যে রং করতে চান তাই করতে হবে। তাই কাঁচে উপর পেইন্টিং করতে হলে কিছুটা সময় নিয়ে করতে হয়। আজ আমি একটি টিউলিপ ফুলের পেইন্টিং করেছি কাঁচের উপর। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো। আমরা সবাই বিভিন্ন ধরনের ফুল পছন্দ করি। কেউ গোলাপ ,কেউ বেলী আর কেউ বা শিউলী। কিন্তু ফুল পছন্দ করে না এমন ব্যাক্তি খুঁজে পাওয়া কঠিন। তাইতো আজ একটি টিউলিপ ফুলের পেইন্টিং করলাম। এই পেইন্টিংটি করতে আমি প্রধান উপকরণ হিসাবে ব্যবহার করেছি কাঁচের টুকরো ও বিভিন্ন রং এর পোস্টার রং সহ অন্যান্য আরও কিছু উপকরণ। চলুন দেখে নেই কাঁচের টুকরোর উপর পেইন্টিং করার বিভিন্ন ধাপ সমূহ। আশাকরি আজকের পেইন্টিংটি আপনাদের ভালো লাগবে।

উপকরণ

ar22.jfif

ar10.jfif

১।কাঁচের টুকরো
২।বিভিন্ন রং এর পোস্টার রং
৩।বিভিন্ন সাইজের তুলি
৪।মাস্কিন টেপ

অংকনের ধাপ সমুহ

ধাপ-১

ar22.jfif

প্রথমে ১৮ সে; মিঃX১৩ সেঃমিঃ সাইজের এক টুকরো কাঁচ এর টুকরো নিয়ে নিয়েছি। কাঁচের টুকরোটি ভালোভাবে ধুয়ে পরিস্কার করে নিয়েছি। কাপড় দিয়ে মুছে শুকনো করে নিয়েছি।

ধাপ-২

ar21.jfif

এবার মাস্কিন টেপ দিয়ে কাঁচের টুকরোর চারপাশে লাগিয়ে নিয়েছি।

ধাপ-৩

ar20.jfif

ar19.jfif

এবার কাঁচের উল্টো পাশে হলুদ রং দিয়ে টিউলিপ ফুল এঁকে নিলাম।

ধাপ-৪

ar18.jfif

ar17.jfif

এবার সবুজ রং ব্যবহার করে কিছু পাতা ও ফুলের ডালটি এঁকে নিলাম।

ধাপ-৫

ar16.jfif

ar14.jfif

এবার হাল্কা সবুজ রং দিয়ে পাতার এক অংশ রং করে নিলাম। এবং পাতার অন্য অংশ ডিপ সবুজ দিয়ে রং করে নিলাম।

ধাপ-৬

ar13.jfif

এবার হলুদ ও কমলা রং দিয়ে টিউলিপ ফুলটি রং করে নিলাম।

ধাপ-৭

ar12.jfif

এবার সকল রং ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর ব্যাক গ্রাউন্ড কালো রং করে নিলাম।

ধাপ-৮

ar11.jfif

ar4.jfif

রং সম্পূর্ণ শুকিয়ে যাবার পর কাঁচের চারপাশে লাগানো মাস্কিন টেপটি খুলে নিয়েছি।এবং একটি কাগজের আমার স্টিমিট আইডি লিখে নিয়েছি। এরপর উল্টিয়ে নিয়ে একটি স্ট্যান্ডে রেখে কিছু ফটোগ্রাফি করে নিয়েছি।

উপস্থাপন

ar2.jfif

ar1.jfif

ar23.jfif

আশাকরি আজকে কাঁচের উপর আঁকা টিউলিপ ফুলের পেইন্টিংটি আপনাদের ভালো লেগেছে।আমি সব সময় চেষ্টা করি নতুন নতুন ধরনের আর্ট শেয়ার করতে।আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। এই গরমে নিজের যত্ন নিন ও পরিবারের বৃদ্ধ ও শিশুদের প্রতি বিশেষ যত্নশীল হন।

পোস্ট বিবরণ

শ্রেনীআর্ট
ক্যামেরাRedmi Note a-5
পোস্ট তৈরি@selina 75
তারিখ৩রা নভেম্বর, ২০২ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

image.png

image.png

Sort:  
 2 years ago 

অসাধারণ চিন্তা ভাবনা কাঁচের উপর পেইন্টিং দেখে অনেক ভালো লাগলো। আপনি দারুন ভাবে কাঁচের উপর পেইন্টিং করেছেন। ফুলটি দেখতে বেশ চমৎকার লাগছে, মনে হচ্ছে পুরনো দিনের অভিজ্ঞ চিত্রশিল্পীর হাতে তৈরি।

 2 years ago 

আমি চেস্টা করেছি সুন্দর করে আঁকতে এই যায়। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি দারুন এঁকেছেন আপু। শুকরিয়া আপু ভালো থাকবেন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

কাঁচের উপর কখনো পেইন্টিং করা হয়নি। আপনার আজকের ড্রইং টা অনেক সুন্দর হয়েছে আপু। টিউলিপ ফুলটা চমৎকার লাগছে দেখতে। হলুদ রঙের টিউলিপ ফুলটা সত্যি অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

টিউলিপ ফুল আসলেই দেখতে খুব সুন্দর। আর আমার পোস্টটি পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার টিউলিপ ফুল অঙ্কন করা ভালো লেগেছে। অনেক সুন্দর হবে আপনি খুব অঙ্কন করেছেন আপু। তবে কাছের উপর হওয়ায় আরো ভালো লেগেছে আমার। এত সুন্দর ফুল অঙ্কন করে দেখানোর জন্য ধন্যবাদ।

 2 years ago 

কাঁচের উপর আঁকা কিছু কঠিন। তবে চেস্টা করেছি সুন্দরভাবে আঁকতে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

কাঁচের উপর এত সুন্দর একটি আর্ট করেছেন দেখে সত্যিই মুগ্ধ হয়েছি আপু। এই আর্ট মোটেও সহজ নয়। কাঁচের উপর কখনো আর্ট করা হয়নি। আপনার আর্ট দেখে অনেক ভালো লাগলো আপু।

 2 years ago 

একদিন ট্রাই করে দেখতে পারেন। বেশি কঠিন নয়। মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

রং দিয়ে খুব সুন্দর কাঁচের উপর পেইন্টিং বানিয়েছে আপনি। টিউলিপ ফুলটি অপূর্ব সুন্দর লাগছে দেখতে। ক্লাস পেইন্টিং এর জন্য আলাদা রঙ পাওয়া যায় জানেন? তাই দিয়ে করলে আরও উজ্জ্বল লাগে দেখতে। একবার ট্রাই করবেন আপু।

 2 years ago 

জি জানি।অনেক দিন আগে করেছিলাম। ধন্যবাদ দিদি।
g1.jfif

 2 years ago 

আপু আপনি কাঁচের উপর টিউলিপ ফুল এর খুবই চমৎকার একটি পেইন্টিং করেছেন। আপনার হাতের এই কাজগুলো যত দেখি ততই যেনো মুগ্ধ হয়ে যাচ্ছি। আপনার এই পেইন্টিং অসাধারণ হয়েছে। ফুলটা খুব সুন্দর হয়েছে। পেইন্টিং এর কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভিন্ন ভিন্ন জিনিসে আর্ট করতে আমার বেশ ভালো লাগে। তাই মাঝে মাঝে করি। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ওরে বাবা কাঁচের উপরও এত সুন্দর পেইন্টিং করে ফেললেন।আপনার কাজের দক্ষতা দেখে দিন দিন মুগ্ধ হয়ে যাচ্ছি আপু।একদম নিখুঁতভাবে কাঁচের উপর টিউলি ফুলের পেইন্টিং করে ফেলেছেন।দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেছি আপু।শোপিস হিসেবে এটি ব্যবহার করা যাবে।

 2 years ago 

জি ভাইয়া শোপিস হিসাবে ব্যবহার করা যাবে। তাইতো স্ট্যান্ডের উপর রেখেছি। মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

কাঁচের উপর টিউলিপ ফুল এর পেইন্টিং অনেক সুন্দর হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। আপনি খুবই দক্ষতার সাথে সুন্দরভাবে এই পেইন্টিংটি করেছেন আমার অনেক ভালো লেগেছে।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64221.43
ETH 1875.31
USDT 1.00
SBD 0.38