ফটোগ্রাফিঃ ফুলের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সব সময় যেনো ভালো থাকেন। আজ ১৩ই মাঘ,শীতকাল, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জানুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ ।আজ একটি ফটোগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।পোস্টের ভিন্নতা আনার জন্য সপ্তাহে একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার চেস্টা করি। গত রবিবার দিনাজপুর গিয়েছিলাম একটি কাজে। দিনাজপুরের এল জি আর ডি ভবনের সামনের বাগান থেকে কিছু ফুলের ফটোগ্রাফি করেছিলাম। বেশ সুন্দর ফুলের বাগান করা হয়েছে ভবনের সামনে। সবই শীতকালীন ফুল। তবে এই বাগানে আমি প্রথম এতো বড় চন্দ্রমল্লিকা ফুল দেখলাম। বেশ সুন্দর দেখতে। সেই সকল ফুলের ফটোগ্রাফিই আজ আপনাদের সাথে শেয়ার করবো। আশাকরি ভালো লাগবে আপনাদের।

প্রথম ফটোগ্রাফি

fp12.jpg

বিভিন্ন রং ও জাতের জবা ফুল দেখা যায়। জবা ফুলের কয়েকশত প্রজাতির গাছ রয়েছে। এদের কয়েকটি পরিচিত বাংলা নাম হচ্ছে জবা, রক্তজবা, ঝুমকা জবা, জবা কুসুম, মরিচা জবা ইত্যাদি।পাঁচ পাপড়ি বিশিষ্ট জবা ফুল বেশি দেখা যায়। এছাড়া বহু পাপড়ি বিশিষ্ঠ জবা ফুলও দেখা যায়। জবা ফুলে নানান ঔষধি গুনাগুণ রয়েছে। ফুল, পাপড়ি ও গাছের ছালও ঔষধি গুনসম্পন্ন। চোখ ওঠা রোগ দূর করতে, সর্দি ও কাশিতে, চুলের বৃদ্ধির জন্য জবা ফুল ,পাতার রস বেশ উপকারী।

দ্বিতীয় ফটোগ্রাফি

fp3.jpg

এই ফুলটি বিদেশি জাতের ফুল।দেখতে অনেকটা সুর্যমুখি ফুলের মতো। তবে আকারে ছোট। আর এই ফুল বিভিন্ন রং এর হয়ে থাকে। এই মুহূর্তে নামটি ঠিক মনে করতে পারছি না। কেউ জানলে কমেন্ট করা জানালে খুশি হবো।

তৃতীয় ফটোগ্রাফি

fp2.jpg

দেখতে বেশ সুন্দর ফুলটি সেই সাথে সুন্দর ফুলের নামটি, সন্ধ্যা মালতি। বাড়ির সৌন্দর্য বৃদ্ধিতে বাড়ি আঙিনায় লাগালে দেখতে বেশ ভালো লাগে।এই বিভিন্ন রং এর দেখা যায়। তবে সবচেয়ে বেশি দেখা যায় মেজেন্ডা রং এর সন্ধ্যামালতি ফুল। আবার একই গাছে অনেক কালারের ফুল ফোটে। যা দেখতে বেশ সুন্দর লাগে।বিভিন্ন পোকামাকড় কামড়ের জায়গায় এর রস দিলে বেশ উপশম হয়। তবে সাদা ও হলুদ রং এর সন্ধ্যা মালতি খুব কম দেখা যায়।

চতুর্থ ফটোগ্রাফি

pho5.jpg

গোলাপক ফুলের রানি ও ভালবাসার প্রতীক বলে হয়। বিভিন্ন জাতের ও রং এর গোলাপ ফুল দেখা যায়। এর মিষ্টি গন্ধ সকলকে আকর্ষন করে। বিশ্বে প্রায় ৩০০ প্রজাতির গোলাপ ফুল দেখতে পাওয়া যায়। আজকাল বাংলাদেশেও বানিজ্যিকভাবে গোলাপ সহ বিভিন্ন ফুলের চাষ বৃদ্ধি পাচ্ছে যা আমাদের অর্থনীতিতে বড় অবদান রাখছে।

পঞ্চম ফটোগ্রাফি

pho1.jpg

চন্দ্রমল্লিকার আদি নিবাস চীনে। কিন্তু জনপ্রিয় বেশি জাপানে। জাপানের জাতীয় ফুল চন্দ্রমল্লিকা। কয়েক হাজার জাত আছে চন্দ্রমল্লিকা ফুলের। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত এই ফুলের চাষ হয় আর শীতকালে চন্দ্রমল্লিকা ফুল ফোটে।কিন্তু এতো বড় চন্দ্রমল্লিকা ফুল এই প্রথম দেখেছি। এতো বড় চন্দ্রমল্লিকা ফুল হয় আমার জানা ছিল না। এর অনেক কালার রয়েছে।দেখতে বেশ সুন্দর। তবে সাদা চন্দ্রমল্লিকা ফুল আমার বেশ পছন্দ।
আশাকরি আজকের বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফিগুলো আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।

পোস্ট বিবরণ

শ্রেনীফটোগ্রাফি
পোস্ট তৈরি@selina 75
তারিখ২৭শে জানুয়ারি, ২০২৪ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

image.png

image.png

Sort:  
 last year 

কয়েকটি ফুলের ফটোগ্রাফি সত্যিই হৃদয়স্পর্শী। প্রতিটি ফুলের পাপড়ি, রঙ এবং আকার যেন একেকটি নতুন গল্প বলে। ফুলের সৌন্দর্য যে কতটা নিঃশব্দে আমাদের চারপাশে ছড়িয়ে থাকে, তা এই ছবিগুলো দেখলে বোঝা যায়। ধন্যবাদ এতো সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

আমার চারপাশ সৌন্দর্যময় করতে চার পাশে বিভিন্ন ধরনের ফুল ফুটে থাকে। যার অনেক নামই আমাদের অজানা। ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

যেখানেই ফুল দেখি সেখানে মুগ্ধ হয়ে থেমে পড়ি। আজ আপনার প্রতিটা ফুলের ফটোগ্রাফি আমায় মুগ্ধ করেছে। এত সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। প্রতিটা ফুলের সৌন্দর্যের সাথে সাথে আপনার ফটোগ্রাফির সৌন্দর্যটাও অনেক বৃদ্ধি করে তুলেছেন। এক কথায় ফুলগুলোর সাথে সাথে আপনার ফটোগ্রাফিগুলোও অসাধারণ হয়েছে।

 last year 

প্রকৃতি সুন্দর লাগে ফুলের কারণে। আপনার প্রতিটি ফুলের ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। বিশেষ করে সন্ধ্যামালতি আর চন্দ্রমল্লিকা সব থেকে ভালো লাগছে দেখতে। সন্ধ্যা মালতি গাছের ফুলের এত সুন্দর রং। কি বলবো আপু প্রশংসা মানুষ তার পারিশ্রমিক হিসেবে প্রত্যাশা করে। আপনার আজকের পোস্ট-এর সমস্ত ফুলই আমার খুব ভালো লেগেছে।

 last year 

চন্দ্রমল্লিকা ফুলে যে এতো বড় হয় আমার জানা ছিল না। প্রথম দেখলাম। ধন্যবাদ আপু।

 last year 

ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মনটা একদম ভালো হয়ে গেল।বেশ কয়েকটি ফুলের খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন আজকে।বিশেষ করে সন্ধ্যা মালতী ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলা আমাদের মাঝে এত সুন্দর ভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

আমার বেশ ভালো লেগেছে সন্ধ্যামালতী ফুলের ফটোগ্রাফিটি। তবে পোস্টটি পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপু আপনি দিনাজপুরের এল জি আর ডি ভবনের সামনের বাগান থেকে থেকে বেশ চমৎকার কিছু ফুল ক্যামেরা বন্দি করেছেন। যা দেখে আমরা মুগ্ধ হয়ে গেলাম। আমার কাছে আপনার প্রতিটা ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে। ফুল দেখলেই ফটোগ্রাফি করতে ইচ্ছে করে। বিশেষ করে ফুলের বাগানে গেলে নিজেকে ধরে রাখা যায় না। চন্দ্রমল্লিকা ফুল সত্যিই অনেক বড় আর খুবই সুন্দর। ধন্যবাদ আপু এত চমৎকার সব ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ আপু।

 last year 

ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মন ভরে গেল আপু। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি অসাধারণ হয়েছে। আপনার মাধ্যমে আজকে নতুন কিছু ফুলের সাথে পরিচিত হতে পারলাম। ধন্যবাদ আপু আপনাকে এতো সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

 last year 

অনেক দারুন ভাবে করেছেন আপনি প্রতিটা ফটোগ্রাফি। সবগুলো ফটোগ্রাফি দেখে আমি এক নজরে তাকিয়ে ছিলাম অনেকক্ষণ পর্যন্ত। প্রতিটা ফুলের সৌন্দর্য এক কথায় চমৎকার ছিল। আমার কাছে সন্ধ্যা মালতি ফুল আর চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে। এরকম সুন্দর ফটোগ্রাফি সব সময় দেখার জন্য অপেক্ষায় থাকলাম।

 last year 

আমি চেস্টা করে ফটোগ্রাফি সুন্দরভাবে করার। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।

 last year 

বাহ আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করছেন।আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে।বিশেষ করে জবা ও গোলাপ ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে।ফটোগ্রাফির সাথে বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

ফুলের ফটোগ্রাফি সব সময় আমি অনেক বেশি পছন্দ করি। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। সন্ধ্যা মালতী ফুলের ফটোগ্রাফি সবথেকে বেশি ভালো লেগেছে আমার কাছে। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

আমারও বেশ ভাল লাগে ফুলের ফটোগ্রাফি দেখতে এবং ফটোগ্রাফি করতে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 59518.74
ETH 1569.91
USDT 1.00
SBD 0.42