অরিগ্যামিঃ গাউন তৈরি।

in আমার বাংলা ব্লগlast year

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ২৫ শে জ্যৈষ্ঠ ,গ্রীষ্মকাল,১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জুন ২০২৫ খ্রিষ্টাব্দ, । আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

o2.jpg

o6.jpg

বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম।প্রতি সপ্তাহে ন্যায় আজও একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজ আমি একটি গাউনের অরিগ্যামি তৈরির পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো। অরিগ্যামি যেহেতু এক টুকরো কাগজকে বিভিন্ন ভাবে ভাঁজ করে বানানো হয়, তাই কাগজের ভাঁজ ভুল হলে সম্পূর্ণ কাজটি নস্ট হয়ে যেতে পারে। তাই বেশ সাবধানে কাগজের ভাঁজ দিতে হয়। আর এ কারনেই অরিগ্যামিকে বলা হয় কাগজের ভাঁজের খেলা। কাগজের ভাঁজের বর্ণনা করা যেহেতু কঠিন তাই সব থেকে ভালো হলো ফটোগ্রাফি দেখে অরিগ্যামি তৈরি করা। তাইতো বেশ কিছু ফটোগ্রাফি আমি আপনাদের সাথে শেয়ার করেছি।যা দেখে সহজেই অরিগ্যামিটি বানিয়ে নেয়া সম্ভব হবে। গাউনটিকে আরও সুন্দর করার জন্য আমি লাল সাইন পেন দিয়ে কিছু ডিজাইন করে দিয়েছি। যার কারনে গাউনটি দেখতে আরও বেশি সুন্দর লাগছিলো। অরিগ্যামিটি বানাতে উপকরণ হিসাবে গোলাপী রং এর কাগজ সাথে আরও কিছু উপকরণ ব্যবহার করেছি । তাহলে চলুন, দেখে নেয়া যাক,গাউন এর অরিগ্যামি তৈরির বিভিন্ন ধাপ সমূহ। আশাকরি ভালো লাগবে আপনাদের।

প্রয়োজনীয় উপকরণ

o37.jpg

o1.jpg

১।গোলাপী রং এর কাগজ।
২।লাল সাইন পেন
৩।কাঁচি

গাউন এর অরিগ্যামি তৈরির ধাপ সমূহ

ধাপ-১

o36.jpg

প্রথমে ১৪ সেঃমিঃ X ১৪ সেঃমিঃসাইজের এক টুকরো গোলাপী রং এর কাগজ নিয়েছি গাউন এর কোর্ট এর অরিগ্যামি বানানোর জন্য।

ধাপ-২

o35.jpg

o34.jpg

o33.jpg

প্রথমে কাগজটিকে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। এবার দু'পাশের কাগজ মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি। ছবিতে দেখানো পদ্ধতি অনুযায়ী।

ধাপ-৩

o32.jpg

o31.jpg

o29.jpg

এবার দু পাশের কাগজ দু'পাশের দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৪

o29.jpg

o28.jpg

এবার কাগজটিকে উল্টিয়ে নিয়েছি। এবং দু'পাশের ভাঁজ করা কাগজ পুনরায় ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৫

o24.jpg

ভাঁজ করা পাশেই কাগজটিকে অর্ধেক এর কিছুটা কম ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৬

o23.jpg

o22.jpg

o21.jpg

মাঝখানে আরেকটি ভাঁজ দিয়ে গাউনেরর বডি বানিয়ে নিয়েছি। এবং সেই সাথে দু'পাশের ভাঁজ খুলে নিয়েছি।

ধাপ-৭

o20.jpg

o19.jpg

o18.jpg

এবার বডির উপরের দিকে কাগজের দু'কোনা কোনা করে ভাঁজ করে নিয়েছি। এবং ভাঁজ দু'টো খুলে নিয়েছি।

ধাপ-৮

o17.jpg

o16.jpg

o15.jpg

o14.jpg

o13.jpg

o12.jpg

o11.jpg

এবারের ভাঁজগুলো বর্ণনা করা কিছুটা কঠিন তাই বেশ কিছু ছবির মাধ্যমে আমি ভাঁজগুলো দেখিয়ে দেয়ার চেস্টা করেছি। আর এভাবেই কাগজের ভাঁজে ভাঁজে বানিয়ে নিলাম সুন্দর একটা গাউনের অরিগ্যামি।

ধাপ-৯

o8.jpg

o7.jpg

এবার গাউনটিকে আরও সুন্দর করার জন্য গাউনের নিচের দিকে ঢেউ ঢেউ করে ডিজাইন করে নিয়েছি। এবং কাঁচি দিয়ে কেটে নিয়েছি। সেই সাথে গাউনের বডিতেও লাল সাইন পেন দিয়ে কিছু ডিজাইন করে নিয়ে গাউনের অরিগ্যামিটি বানানো শেষ করেছি।

উপস্থাপন

o6.jpg

o4.jpg

o5.jpg

আশাকরি আজকে আমার বানানো গাউন এর অরিগ্যামিটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

পোস্টঅরিগ্যামি
পোস্ট তৈরি@selina 75
মোবাইলRedmi Note 5A
তারিখ৮ই জুন, ২০২৫ইং
লোকেশনঢাকা।

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

image.png

image.png

image.png

image.png

Sort:  
 last year 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি অরিগামি তৈরি করেছেন আপু। গ্রাউন টি দেখতে খুবই সুন্দর লাগছে। দেখেই বুঝা যাচ্ছে আপনি খুব সময় নিয়ে কাজটি সম্পন্ন করেছেন। গ্রাউন টি কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে ‌‌। খুব ধৈর্য সহকারে অরিগামি সম্পন্ন করেছেন আপনি। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

অরিগ্যামি বানাতে বেশ সময় লাগে। তা না হলে নস্ট হবার সম্ভাবনা থাকে। তবে সময় লাগলেও বানানোর পর আমার বেশ ভালো লেগেছে। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

xp1.png

xp2.png

xp3.png

xp4.png

 last year 

image.png

 last year 

কাগজ দিয়ে তৈরি করা ড্রেস খুবই সুন্দর হয়েছে আপু। আপনার তৈরি করা ড্রেসটি দেখে সত্যি অনেক ভালো লাগলো। আর এই ধরনের কাজগুলো করতে অনেকটাই সময় লাগে।

 last year 

তা ঠিক এই ধরনের কাজ করতে বেশ সময় লাগে। তবে করার পর বেশ ভালো লাগে। ধন্যবাদ আপু।

 last year 

আপনি প্রতিনিয়ত এত সুন্দর অরিগ্যামি তৈরি করেন, যেগুলো দেখলেই আমার কাছে ভালো লাগে। দক্ষতাকে কাজে লাগিয়ে যদি সুন্দর করে ভাঁজে ভাঁজে অরিগ্যামি গুলো তৈরি করা হয়, তাহলে দেখতে অসম্ভব সুন্দর লাগে। আর আমি তো এরকম সুন্দর অরিগ্যামি গুলো তৈরি করতে অনেক পছন্দ করি। আর দেখতেও অনেক ভালোবাসি। কালারফুল এত সুন্দর অরিগ্যামি দেখে জাস্ট মুগ্ধ হলাম।

 last year 

আমি সব সময় চেস্টা করি সুন্দর কিছুর অরিগ্যামি করার করার। আপনার ভালো লেগেছে জেনে ভাল লাগলো। ধন্যবাদ ভাইয়া।

 last year 

এটি ঠিক বলেছেন আপু রঙিন কাগজ দিয়ে কিছু বানালে ভুল হলে সম্পূর্ণ কাজ নষ্ট হয়ে যায়। আপনি দেখছি রঙিন কাগজ দিয়ে চমৎকার গাউন তৈরি করেছেন। আর রঙিন কাগজের জিনিসগুলো ছোট বাচ্চারা কিন্তু পেলে খেলাধুলা করতে খুব পছন্দ করে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে রঙিন কাগজের গাউন তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ছোট বাচ্চারা পেলে আসলেই খুব খুশি হবে। তবে আমারও বেশ ভাল লাগে অরিগ্যামি তৈরি করতে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 65309.22
ETH 1721.00
USDT 1.00
SBD 0.41