রেসিপিঃ ভেজিটেবলস স্যুপ নুডলস রেসিপি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সব সময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ১৬ই শ্রাবণ ,বর্ষাকাল ১৪৩২ বঙ্গাব্দ। ৩১শে জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ। । আজ একটি রেসিপি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি নতুন আর একটি ব্লগ নিয়ে। আর তা হচ্ছে ভেজিটেবল স্যুপ নুডলস রেসিপি।বেশ কিছুদিন আগে বানিয়েছিলাম এই রেসিপিটি বৃষ্টির বিকালে খাওয়ার জন্য। আমার খুব মজা লেগেছিল। কিন্তু কোন ফটোগ্রাফি করিনি। তাই আপনাদের সাথে শেয়ার করা হয়নি। দু'দিন আগে আবারও বানালাম আপনাদের সাথে শেয়ার করবো বলে।যদিও প্যাকেটজাত খাবার খেতে আজকাল সকল পুষ্টিবিদরা নিষেধ করেন। তাই আমিও চেস্টা করি এখন এ ধরনের খাবার খাওয়া এড়িয়ে চলা। তবুও মাঝে মাঝে খাওয়া হয়ে যায়। বেশ মজা খেতে এই ভেজিটেবল স্যুপ নুডলসটি। আর খুব কম সময়ে তৈরি করা যায়। আমি ভেজিটেবলস স্যুপ নুডলস বানিয়েছি তাই কোন মাংস বা ডিম ব্যবহার করিনি। আপনারা চাইলে এসকল উপকরণ ব্যহার করতে পারেন। এই রেসিপিটি তৈরি করতে আমি উপকরণ হিসাবে ব্যবহার করেছি প্যাকেটজাত স্যুপের ও নুডলস এর প্যাকেট সহ আরও কিছু উপকরণ।বন্ধুরা তাহলে আর দেরী না করে চলুন দেখে নেয়া যাক,রেসিপি তৈরির ধাপ সমূহ। আশাকরি ভালো লাগবে আপনাদের।
প্রয়োজনীয় উপকরণ
| রেডিমেট স্যুপের প্যাকেট | ১টি |
|---|---|
| নুডলস প্যাকেট | ১টি |
| কুচি করা গাজর | ২টেঃ চামচ |
| বাটার | ১টেঃ চামচ |
| নুডলস মশলা | ১প্যাকেট |
| গোল মরিচ গুড়া | স্বাদ মতো |
| কাঁচা মরিচ কুচি | ১টেঃ চামচ |
| রসুন কুচি | ১টেঃ চামচ |
ভেজিটেবল স্যুপ নুডলস তৈরির প্রণালী
ধাপ - ১
প্রথমে দু' কাপ পানিতে স্যুপের প্যাকেট গুলিয়ে নিয়েছি।
ধাপ - ২
এক কাপ পানি দিয়ে চুলায় একটি হাড়ি বাসিয়ে দিয়েছি । পানি ফুটে আসলে তাতে নুডলস দিয়ে দিয়েছি। এবং ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি।
ধাপ - ৩
পুনরায় চুলায় একটি হাড়ি বসিয়ে দিয়েছি। হাড়ি গরম হয়ে এলে তাতে এক চামচ বাটার দিয়ে দিয়েছি।
ধাপ - ৪
বাটার গলে গেলে তাতে কুচি করা রসুন ও কাঁচা মরিচ কুচি দিয়ে হালকা ভেজে নিয়েছি।
ধাপ-৫
এরপর তাতে কুচি করা গাজর দিয়ে আবারও সকল উপকরণ ভালোভাবে ভেজে নিয়েছি।
ধাপ - ৬
এরপর তাতে পুর্বে পানিতে গুলে রাখা স্যুপ দিয়ে দিয়েছি।এবং ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি।
ধাপ - ৭
স্যুপ ভালোভাবে সিদ্ধ হয়ে এলে তাতে স্বাদ মতো গোল মরিচ গুড়া দিয়ে দিয়েছি।
ধাপ - ৮
এবার স্যুপে আগে সিদ্ধ করা নুডলস দিয়ে দিয়েছি। এবং নুডলস এর প্যাকেট মশলাও দিয়ে দিয়েছি। আবারও সকল উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ২-৩মিঃ পুনরায় জ্বল করে নিয়েছি। যখন ঘন হয়ে এসেছে তখন নামিয়ে পরিবেশন করেছি। আর এভাবেই খুবই কম সময়ে বানিয়ে নিলাম মজাদার স্যুপ নুডলস রেসিপিটি।
পরিবেশন
এবার একটি বাটিতে তুলে নিয়েছি পরিবেশনের জন্য। সাথে কিছু ফটোগ্রাফি করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য।
আশাকরি, আজকে কম সময়ে তৈরি করা ভেজিটেবলস স্যুপ নুডলস রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করি সব সময় নতুন নতুন রেসিপি শেয়ার করতে। এবারও সেই চেষ্টা অব্যাহত রেখেছি। আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
| শ্রেণি | রেসিপি |
|---|---|
| ক্যামেরা | Redme-A5 |
| পোস্ট তৈরি | @selina 75 |
| তারিখ | ৩১শে জুলাই, ২০২৫ ইং |
| লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Link
https://x.com/selina_akh/status/1950872543214342236
https://x.com/selina_akh/status/1950871778659807699
https://x.com/selina_akh/status/1950873431765094416
স্যুপ খেতে আমার বেশ ভালই লাগে। আপনি এত সুন্দর ভাবে লোভনীয় একটি নুডুলস স্যুপ তৈরি করেছেন দেখে ভীষণই লোভ হচ্ছে। সকলের পছন্দ এমন সুস্বাদু খাবার। বেশ ভালো লাগলো এমন সুন্দর একটি রেসিপি দেখে ধন্যবাদ।
এমন স্যুপ খেতে আমার ভীষণ ভালো লাগে। সন্ধ্যার টিফিনে এমন সুন্দর একবাটি স্যুপ পেলে সন্ধ্যার টিফিনটা পুরোই জমে যায়। ভীষণ সুস্বাদু এমন সুন্দর একটি খাবারের রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
ভেজিটেবলস স্যুপ নুডলস রেসিপি দেখে অনেক ভালো লাগলো। এই খবরটি খেতে ভীষণ ভালো লাগে। আর অনেক স্বাস্থ্যকর। দারুন ভাবে উপস্থাপন করেছেন আপু।
আপনার কাছ থেকে এই প্রথম এরকম একটি রেসিপি দেখতে পেলাম৷ এরকম ভেজিটেবল স্যুপ রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেভাবে সুন্দরভাবে শেয়ার করেছেন৷ তার পাশাপাশি এখানে এই রেসিপি শেয়ার করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে একেবারে সুস্বাদু একটি রেসিপি দেখতে পেলাম। যেভাবে আপনি এই রেসিপি শেয়ার করেছেন একেবারে নতুন একটি রেসিপি দেখতে পেলাম৷ অবশ্যই আমি এই রেসিপি তৈরি করার চেষ্টা করব৷