You are viewing a single comment's thread from:

RE: "গ্যাংটকের ম্যালে কিছু ফুলের সমারোহ"

in আমার বাংলা ব্লগ4 years ago

ফুলের ফটোগ্রাফি নিয়ে আপনাকে নতুন করে তো আর কিছু বলার নেই দিদি।আপনার ফুলের প্রতি টান,দুর্বলতা সবই আমার বাংলা ব্লগ প্রত্যেক সদস্যরা জানে।তাই এই বিষয় নিয়ে আমি আর কিছু বলছিনা।
যে বিষয়টি বলার তা হলো,আমাদের চার পাশে অনেক রকম মানুষ মিলেমিশে থাকে।তাদের মধ্য অধিকাংশই হয়তো মুখোষধারী।তাঁদের থেকে অনেক সময়ই আমরা বিভিন্ন ভাবে আঘাতপ্রাপ্ত হয়ে থাকি,যা যা আমাদের মধ্যে গভীর ক্ষত সৃষ্টি করে।আমাদের কিন্তু এখানেই থেমে গেল হবে না,বা তাদের নিয়েই ভাবতে থাকলে হবেনা।সেগুলো আমাদের সাময়িকভাবে গ্রহণ করতে হবে,সেখান থেকে শিক্ষা নিতে হবে এবং অতঃপর তাদের অতিক্রম করে আমাদের স্বাভাবিক জীবনে এগিয়ে যেতে হবে ।
সবসময় মনে রাখতে হবে,তারা ছাড়াও আমাদের জীবনে আরও কিছু গুরুত্বপূর্ণ মানুষ আছে,তাদের ভুলে গেলে বা ভুল বুঝলে চলবে না।চেষ্টা করতে হবে তাদের নিয়ে এগিয়ে যাওয়ার।আসলে মুভঅন টা আমাদের প্রত্যেকের জীবনে খুবই জরুরী, জীবন কারোর জন্য থেমে থাকে না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.101
BTC 64834.03
ETH 1922.09
USDT 1.00
SBD 0.39