You are viewing a single comment's thread from:

RE: অতিরিক্ত ইগোর ফল😥😥

in আমার বাংলা ব্লগ2 years ago

একদম ঠিক বলছেন আপু ইগো আসলে খারাপ জিনিস মানুষকে খুব ক্ষতি করে ফেলে। তবে আমাদের জীবনে চলার পথে এত ইগো রাখা ভালো নয়। কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে নমনীয়তা অর্জন করে চলতে হয়। আর অচেনা মানুষের সাথে এত বেশি গভীর সম্পর্ক তৈরি করা একদম উচিত নয়। আজ থেকে অনেক বছর ধরে আমি বাসা নিয়ে থাকি কিন্তু কারো সাথে আমার এত গভীর সম্পর্ক কখনো তৈরি হয়নি। কারণ একজন এক এক জায়গার মানুষ মন মানসিকতা ভিন্ন হতে পারে। যদি দেখা হয় তাহলে হাই হ্যালো দিয়ে চলে আসি। তবে বাসায় গিয়ে একটুও আসা যাওয়া করিনা। যাক আপনাদের সম্পর্কটা খুবই সুন্দর ছিল। তবে মাঝ পথে ভিন্ন একজন এসে সম্পর্কটা নষ্ট করে দিলো। দুইজনে অনেক কষ্ট পেলেন আপনারা। আপনার পুরো গল্পটি পড়ে বেশ খারাপ লাগলো।

Sort:  
 2 years ago 

আপু আপনি যা করেন বর্তমান সমাজে এটাই করা উচিত। কারণ আমি আমার জীবন দিয়ে বুঝতে পারছি মানুষের সাথে কখনোই ভালো সম্পর্ক রাখা উচিত নয়।আপনার ঘরে আসবে বসবে এবং আপনারই ক্ষতি করার চিন্তা করবে।আমিও সিদ্ধান্ত নিয়েছি এখান থেকে চলে যাওয়ার পর আর কখনো প্রতিবেশীদের সাথে মেলামেশা করবো না।জানিনা কতটা কি করতে পারবো তারপরও আপনার কথাটা মনে রাখবেো আপু।অনেক অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64238.38
ETH 1792.25
USDT 1.00
SBD 0.39