You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১২৭
চোখের নজরে বন্দী করে রাখি সারাক্ষণ তোমাকে
যাতে তুমি কারো চোখে হারাতে না পারো,
হৃদয়ের আঙিনায় বন্দী করে রাখি তোমাকে
যাতে তুমি কারো হৃদয়ের অনুভবে
হারিয়ে যেতে না পারো।
তোমাকে নীল আকাশের নীলিমার সাথে
তুলনা করিনা আমি,
আমার কাছে নীল আকাশের চেয়েও
দামি তুমি।
তুমি রবে নীরবে আমার মনের ঘরে
তোমাকে রাখবো সারা জীবন আবদ্ধ করে।