আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১২৭
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
নয়নে নয়ন রাখি, যাতে হারিয়ে না ফেলি,
হৃদয়ে হৃদয় রাখি, যাতে ভালোবাসা না ভুলি ।
আকাশ প্রদীপ জ্বালি অমাবস্যার নিশীথে,
আলিঙ্গনের উষ্ণ নিঃশ্বাসে হারাই তোমাতে ।
লেখক
লেখক এর অনুভূতি:
ভালোবাসা মানেই শুধু ভালোবাসা, ছন্দের যাদুতে হোক কিংবা পূর্ণিমার আলোতে থাকুক।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
| আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
|---|
আঁখিতে আঁখি মিলায়,যাতে না হয় খোয়াতে,
মনেতে মন রাখি,যাতে ভালোবাসা থাকে যতনে।
ঘোর অন্ধকারেও জোনাক ছড়ায় আলো,
মিশে যাই কল্পনার সেই রং-তামাশাতে প্রগাঢ়।
হারিয়ে ফেলি মন তোমার স্পর্শে,
আর শেষ অনুভূতির উজ্জ্বল নিঃশ্বাসে।।
নয়নে নয়ন রাখি, যাতে প্রশান্তি ছেয়ে যায়
হৃদয়ে হৃদয় রাখি, যাতে কষ্টেরা ঢেকে যায়।
জোনাকির মিটিমিটি আলোক জ্বালি অমাবস্যার নিশীথে,
কামনার আগুন জ্বলে উষ্ণ ঠোঁটের আদরে।
তোমার মাঝে খুঁজি আমি সুখের হাতছানি,
রাতের আঁধারে খুঁজি শুধু তোমার আঁখির মণি।
হারাতে চাই বারবার শুধু তোমার মনের অতলে,
মনের জানালা খোলা রেখো শুধু আমার বিচরণে।
নির্জনতায় আমি তোমায় খুঁজি,
তুমিই তো আমার খুশি থাকার পুঁজি,
বেলা অবেলায় আমি চেয়ে থাকি তোমার পানে,
কত টুকু ভালোবাসি তা বিধাতাই জানে।
হারিয়ে ফেলার ভয়ে তোমায়
দুই নয়নে রাখি,
ভালোবাসার ময়না তুমি
দিও না আমায় ফাঁকি।
হৃদ মাঝারে যতন করে
আগলে রাখি তোমায়,
দোহাই লাগে ওগো প্রিয়
ভুলো না গো আমায়।
অমাবস্যার রাতে আমি
প্রদীপ হয়ে জ্বলি,
তোমার সাথে মিশে গিয়ে
মনের কথা বলি।
মধুর আলিঙ্গনে দুজন
মুখরিত হই,
দুষ্টু মেয়ে আর খুনসুটিতে
করি হইচই।
♥♥
আখিতে আখিতে তোমায় রাখি,
সদা সর্বদা তোমারি ভয়ে থাকি।
তোমার মধ্যে যতটা ভালোবাসা মোর,
তার চেয়ে হারানোর ভীতি বেশি।
ক্ষণে ক্ষণে আধার নেমে আসে যদিও জীবনে,
তোমারি স্নিগ্ধতায় সজীবতা পাই ফিরে।
আমার আকাশ ঢেকে গেছে কালো মেঘে,
উজ্জ্বলতা পাবে ফিরে তোমারি আলিঙ্গনে।
নয়নে নয়ন রেখে দেখি সারাক্ষন
চোখের পলকে চিন্তিত হয় মন।
হৃদয় হৃদয় রেখে করি অনুধাবন
বুকের ভিতর শুধু তোমারই আসন।
তোমার নিংশ্বাসে ফিরে পায় জীবন
তোমার বিশ্বাসে জীবন করি কোরবান।
জীবন আমার স্বার্থক তোমার ভালোবাসায়
হাজার জীবন কেটে যায় তোমার কল্পনায়।
চোখের নজরে বন্দী করে রাখি সারাক্ষণ তোমাকে
যাতে তুমি কারো চোখে হারাতে না পারো,
হৃদয়ের আঙিনায় বন্দী করে রাখি তোমাকে
যাতে তুমি কারো হৃদয়ের অনুভবে
হারিয়ে যেতে না পারো।
তোমাকে নীল আকাশের নীলিমার সাথে
তুলনা করিনা আমি,
আমার কাছে নীল আকাশের চেয়েও
দামি তুমি।
তুমি রবে নীরবে আমার মনের ঘরে
তোমাকে রাখবো সারা জীবন আবদ্ধ করে।
তোমার চোখের মায়ায়
খুঁজে পেয়েছি প্রিয়
আমার হৃদয়ের ঠাই
ভালোবাসি বলেই প্রিয়
হারানোর বড্ড ভয় পাই
নিশীথে প্রদীপের আলোয়
খুঁজে ফিরি ভালোবাসা
অমাবস্যার আধারের মতোই
জীবনে শুধুই ধোঁয়াশা
মনের কল্পনায় প্রিয় খুঁজি
আলিঙ্গনের উষ্ণ ছোঁয়া
প্রিয় তোমার গায়ের পাগল করা
ঘ্রানে মাতাল এই মন
আমার হৃদয় গহীনে
শুধু তোমার বিচরণ।
হাতে রেখে হাত,যাতে হারিয়ে না ফেলি
চোখে রেখে চোখ, দু নয়নে দেখি।
জোসনার আলোতে দেখি তব মুখখানি
আলোকিত হোক জীবন শুধু দুজনারই।
জীবনে মরনে তুমি, শুধু যে আমার,
দিবো না কখনো আমি হারাতে তোমার,
জীবনের প্রয়োজনে তুমি যে আপন,
কল্পনার রাজ্যে তুমি পরীর মতন,
পূর্ণিমা মধুর মুরতি ক্ষণে তুমি প্রিয়জন,
তোমার আলিঙ্গনে পূর্ণতা পাবে মন।