You are viewing a single comment's thread from:

RE: "আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #১১৮ [তারিখ : ০৩-১১-২০২৩]

in আমার বাংলা ব্লগ3 years ago

অনেক ভালো লাগলো দাদা আমার তৈরি করা মুলা আর মুরগির মাংসের ঝাল ভুনা রেসিপি ফিচারড আটিকেলে দেখতে পেয়ে। আসলে কি আর বলব দাদা ভাষায় প্রকাশ করতে পারছি না দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রতিনিয়ত ক্রিয়েটিভিটি গুলোকে এত সুন্দর ভাবে যাচাই বাছাই করে সবাইকে সম্মানিত করা হয় সব সময়। সেটা আমার ক্ষেত্রে হোক কিংবা সকল ইউজারের ক্ষেত্রে হোক খুবই ভালো লাগে দেখতে। দাদা একটা কথা সত্যি বলতে মুলা দিয়ে মুরগির মাংস রান্না করলে খেতে খুবই ভালো লাগে। যদি আপনি একবার ট্রাই করেন তাহলে খুবই ভালো লাগবে। সেই সাথে আপনি রেসিপিটি আমাদের সাথে শেয়ার করবেন। মুলা আগে সিদ্ধ করে পানি গুলো ফেলে দিয়ে রান্না করলে খুবই মজার হয়। অনেক ধন্যবাদ জানাই দাদা আমার রেসিপির উপস্থাপনা আপনার কাছে ভালো লাগার জন্য। সব সময় কৃতজ্ঞতা প্রকাশ করি আমার বাংলা ব্লগের প্রতি এবং আপনাদের প্রতি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64148.08
ETH 1863.19
USDT 1.00
SBD 0.38