You are viewing a single comment's thread from:

RE: অসুস্থতা যেনো কিছুতেই পিছু ছাড়ছে না😢

in আমার বাংলা ব্লগ3 years ago

বর্তমান সময়ে মেক্সিমা মানুষের একটি সমস্যা সেটা হচ্ছে যে মাথা ব্যাথা। আমারও সেম অবস্থা আপু বাচ্চাদের জন্য আসলেই ঘুমানো সম্ভব না। যখন দেখবেন বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দিচ্ছি তখন বাড়তি কাজগুলো করে নিতে হয়। এরপরে দেখবেন আর ঘুমানোর সুযোগ থাকে না। তারপরও চেষ্টা করবেন বাবু ঘুম যাওয়ার আগে কাজগুলো করে নিতে। তাহলে বাবুর সাথে যদি একটু করে ঘুমাতে পারেন তাহলে ভালোই লাগবে। নিজেকে ভালো রাখার জন্য আসলেই অনেক কিছু করতে হয়। আপনি যদি নিজে ভালো না থাকেন তাহলে বাচ্চা দেখাশোনা করবে কে। তাছাড়া আপনি অচল হয়ে গেলে তো সংসার চলবে না। সবকিছু আমাদেরকে মেনটেইন করে চলতে হয় আপু। তাই নিজের প্রতি যত্ন হতে হবে। তাই মোবাইল একটু কম দেখতে হবে আর কি। আমি আপনাকে আর কি বলব কিন্তু আমার নেশা আরো বেশি। যখন ঘুমাতে যাই তখন মোবাইলটা হাতে নিয়ে একটু করে দেখে ঘুমাতে হয়। যার কারণে চোখের ঘুম আর একদম হয় না। পরে দেখবেন দু'একদিন ঘুম না হলে প্রচন্ড মাথা ব্যাথা শুরু হয়।

Sort:  
 3 years ago 

আমার ছেলে যে পরিমাণে দুষ্টু ওকে নিয়ে কোন কাজ করাই সম্ভব নয়। অনেক দেখেছি আপু ওকে নিয়ে কোন কাজ করতে পারি কিনা কিন্তু কোনভাবেই ও চুপ থাকার মত ছেলে না। নিমিষের মধ্যে সবকিছু লন্ডভন্ড করে।আপনার কথাগুলো মেনে চলার চেষ্টা করবো। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63858.62
ETH 1839.66
USDT 1.00
SBD 0.38