You are viewing a single comment's thread from:

RE: আলু ও টমেটো দিয়ে সামুদ্রিক দাতিনা মাছের ঝাল ঝোল।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসলে আমরা তরকারিতে মাছটা কাঁচা দিয়ে দিই এর কারণ হচ্ছে যে ভেজে রান্না করলে মনে হয় যে মাছের আসল স্বাদ পাওয়া যায় না।আর আপনার ভাইতো একদম ভেজে রান্না করতে দেয় না। উনি বলে ভেজে রান্না করলে নাকি প্রচুর গ্যাসের সমস্যা হয় পেটে। আর বিশেষ করে হচ্ছে যেগুলো অনেক বড় সাইজের মাছ হয় সেগুলো ভেজে রান্না করি তাও মাঝে মধ্যে। বিশেষ করে পুকুরের মাছে একটা ঘ্রাণ থাকে তাই ভেজে রান্না করলে ভাল। আর সামুদ্রিক মাছ ভেজে রান্না না করলে চলে। এই ছোট প্রকারের মাছগুলো ভেজে একদম রান্না করা হয় না আমাদের এদিকে। অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 63214.75
ETH 1747.46
USDT 1.00
SBD 0.39