You are viewing a single comment's thread from:

RE: বিশ্বাস:একটা সম্পর্কের ভিত্তি।।২৬ নভেম্বর ২০২২

in আমার বাংলা ব্লগ4 years ago

ঠিক বলেছেন দাদা পৃথিবীতে মানুষ চিরদিন বেঁচে থাকে না।সময় ফুরিয়ে গেলে অবশ্যই চলে যেতে হবে। প্রত্যেক মানুষের ক্ষেত্রে দুইটা দিক অবশ্যই আছে সেটা হচ্ছে নেগেটিভ এবং পজেটিভ।কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ টা বেশি দেখা যায়।আবার কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ দিকটা বেশি দেখা যায়।তবে আমার মতে কোন মানুষ যদি একবার নেগেটিভলি কোন কিছু দেখায় তাহলে যেটা চিরদিনের জন্য একটা সন্দেহজনক অবস্থা হয়ে দাঁড়ায়।কিন্তু তাই বলে কি সম্পর্কের পতন ঘটবে? আমি সে কথা মোটেও মানি না।সময়ের জন্য অপেক্ষা করতে হবে এবং সময় সব বলে দিবে কে ভুল কে সঠিক।আমার বয়স তো এত বেশি না।এই অল্প বয়সে আমি যতটুকু বুঝেছি ধৈর্য হচ্ছে মহত্বের লক্ষণ।দাদা ধৈর্য ধরলে সব ফলাফল পাওয়া যায়।থাকনা পজিটিভ নেগেটিভ।একটু ছাড় দিলে তো সব চলে যাচ্ছে না জীবন থেকে।আমি এইটাই মনে করি।আমি মনে করি একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সরি বলাটা এত ছোট ব্যাপার না। কাউকে সরি বললে যে ছোট হয়ে যায় সেটা আমি মোটেও মানি না।ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64026.39
ETH 1858.12
USDT 1.00
SBD 0.39