ফটোগ্রাফি- খুব সুন্দর কিছু রাধাচূড়া ফুলের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ3 years ago

প্রিয় আমার বাংলা ব্লগ পরিবার


rada3.jpg

আস্সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অসীম রহমতে। আশা করি আপনাদের সকলের দিনকাল ভালো যাচ্ছে। আমিও বেশ ভালোই আছি। তো বন্ধুরা আজকের ব্লগিংয়ে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আবার উপস্থিত হয়ে গেছি আপনাদের সাথে নতুন একটি পোস্ট শেয়ার করার জন্য। প্রতিদিন ভিন্ন কিছু শেয়ার করতে খুবই ভালো লাগে। কারণ সব সময় এক ধরনের জিনিস দেখতে ভালো লাগে না কিংবা পড়তে ভাল লাগেনা। তাই পোস্টের ভিন্নতা রক্ষার জন্য প্রতিদিন ভিন্ন ভিন্ন কিছু বিষয় আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি।

তো কথা আর না বাড়িয়ে মূল পর্যায়ে চলে যাচ্ছি। আজকে আমি যে বিষয় শেয়ার করব তা হচ্ছে রাধাচূড়া ফুলের কিছু ফটোগ্রাফি।সত্যি বলতে রাধাচূড়া ফুল সম্পর্কে আমার এত বেশি ধারণা ছিল না। আমার বাংলা ব্লগ কমিউনিটির কিছু ইউজারের মাধ্যমে জানতে পেরেছি যে এই ফুল গুলোর নাম রাধাচূড়া ফুল। আমি তো মনে করেছিলাম প্রথমে কৃষ্ণচূড়া ফুল। আসলে এই সিজনে তো কৃষ্ণচূড়া ফুল থাকার কথা না। ফুলগুলো আমি দেখেছি একটি ফুল বাগানে। তো ফুলের গাছ গুলো দেখতে খুবই ছোট ছিল। কিন্তু কৃষ্ণচূড়া ফুলের গাছ গুলো তো সাইজে অনেক বড়। তাছাড়া এই ফুল গুলো ছিল রংবেরঙের। তো মনের মধ্যে একটা কৌতুহল জাগলো আসলে এই সময়ে কৃষ্ণচূড়া ফুল কেন।

তাছাড়া এত ছোট সাইজের গাছের মধ্যে কেন কৃষ্ণচূড়া ফুল দেখা যাচ্ছে। কিন্তু পরবর্তীতে যখন আমাদের প্রিয় দাদা @winkles দাদার একটি ফটোগ্রাফি পোস্ট এর মাধ্যমে নামটি পেলাম রাধাচূড়া ফুল নাম। তাছাড়া ও আরো একজন ইউজারের ফটোগ্রাফির মাধ্যমে জানতে পারি রাধাচূড়া ফুলের নাম। তখন আমি নিশ্চিত হলাম আসলে এই ফুল কৃষ্ণচূড়া ফুল না। অন্য একটি কৃষ্ণচূড়া ফুলের উন্নত জাত। যাক নাম যেমনই হবে হোক কিন্তু ফুল গুলো তো দেখতে খুবই সুন্দর। রাধাচূড়া ফুল গুলো দেখতে আমার খুবই ভালো লেগেছিল। একটি পার্কে ঘুরে ঘুরে ফুলের বাগান দেখছিলাম। সেখান থেকে এই ফুলের ফটোগ্রাফি গুলো আমি সংগ্রহ করে রাখি। তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে সেই ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি।

আশাকরি আমার আজকের শেয়ার করা রাধাচূড়া ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা দেখে আসি—--

রাধাচূড়া ফুল



rada.jpg

rada1.jpg

rada2.jpg

rada3.jpg

rada4.jpg

rada5.jpg

rada6.jpg

লোকেশন


268712224_305654151337735_1271309276897107472_n.png

আশা করি আমার আজকের শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লেগেছে। আপনাদের কাছে আমার আজকের ফটোগ্রাফি গুলো ভালো লাগার মানে হচ্ছে আমার শেয়ার করার সার্থকতা। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে।


ক্যামেরার বিবরণ


ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
লোকেশনকক্সবাজার
ক্যাটাগরিফটোগ্রাফি


24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif

আমার সংক্ষিপ্ত পরিচিতি।
আমি সামশুন নাহার হিরা।আমার ইউজার আইডি@samhunnahar।আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি।ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি।তাই আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত।তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

Banner_New.png

Steem_Pro.png

Sort:  
 3 years ago 

আসলে আমরা অনেক ফুল দেখে থাকি কিন্তু সেগুলোর নাম জানা থাকে না। তবে হ্যাঁ আমার বাংলা কমিউনিটিতে জয়েন হওয়ার পর অনেকের ফুলের ফটোগ্রাফি দেখে অনেক ফুলের নাম জানা যায়। এই ফুলটার নাম যে রাধাচূড়া সেটা আমিও জানতাম। যাই হোক আজকে আপনার মাধ্যমে জানতে পেরে ভালো লাগলো। সত্যি আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো বেশ দারুন লেগেছে আমার কাছে। তবে কয়েকটা ফটোগ্রাফি আন ফোকাস ছিল সেগুলো বাদ দিয়ে দিলেই ভালো হতো। যাইহোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

সবচেয়ে অনেক ভালো লাগার কাজ হচ্ছে আমার বাংলা ব্লগ কমিউনিটির মাধ্যমে অনেক কিছু জানতে পেরেছি। অনেক কিছু শিখতে পেরেছি।

 3 years ago 

রাধাচূড়া ফুলের দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এই ফুলগুলো একই সাথে অনেকগুলো ফুটে থাকে তাই দেখতে খুবই ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমারও অনেক সুন্দর লাগে রাধাচূড়া ফুল গুলো।

 3 years ago 

জি আপু প্রতিদিন এক ধরনের জিনিস এ পোস্ট করতে ভালো লাগে না। আপনি যে পোস্টের ভিন্নতা রক্ষা করার জন্য ভিন্ন কিছু নিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। এই আইডিয়াটি আপনার অনেক ভালো লাগলো আমার। এই ফুলটি অনেক দেখেছি কিন্তু নাম জানতাম না আপনার মাধ্যমে আমি নামটা জেনে নিলাম। এই ফুলটি নাম হচ্ছে রাধাচূড়া ফুল। বেশ ভালো ছিল এবং সুন্দর বর্ণনা দিয়েছেন আপু। ফুলের বৈশিষ্ট্য আকারে প্রকাশ করেছেন। বেশ ভালো লাগলো। অনেক সুন্দর ছিল।

 3 years ago 

জি ভাই আমারও এই ফুলের নামটা জানা ছিল না। আমিও আমার বাংলা ব্লগ কমিউনিটির মাধ্যমে জানতে পেরেছি।

 3 years ago 

খুব সুন্দর কিছু রাধাচূড়া ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে দেখে খুবি ভালো লেগেছে আমার।এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করা জন্য অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আমার ফটোগ্রাফি গুলো ভালো লাগার জন্য।

 3 years ago 

আমি তো মনে মনে ভাবছি এগুলো তো কৃষ্ণচূড়া ফুল তাহলে আপু রাধাচূড়া বলছে কেনো। পোস্টটি পড়ে জানতে পারলাম যে এগুলো কৃষ্ণচূড়ার মতো দেখতে তবে রাধাচূড়া নাম। যাইহোক ফটোগ্রাফি গুলো কিন্তু অসাধারণ হয়েছে আপু। ধন্যবাদ রাধাচূড়ার সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

প্রথমে আমি ধরে নিয়েছিলাম এগুলো হচ্ছে কৃষ্ণচূড়া ফুল। কিন্তু আমাদের প্রি দাদা @winkles দাদার পোস্টের মাধ্যমে জানতে পারি। তাছাড়া আরও একজন ইউজারের পোস্টের মাধ্যমে জানতে পারি যে এগুলো রাধাচূড়া ফুল।

 3 years ago 

আপনি অসাধারণ একটি ফুলের ফটোগ্রাফী করেছেন।দেখে আমার অনেক বেশি ভালো লাগলো।এই ফুলটি এর আগে কখনো দেখিনি,আজ প্রথম দেখলাম এবং ফুলের নাম ও জানতে পারলাম। ধন্যবাদ আপু আপনাকে এতো সুন্দর ফুলের ফটোগ্রাফী করার জন্য।

 3 years ago 

তাহলে তো বেশ ভালোই হলো আপনি জানতে পারলেন। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু এই ফুলগুলোর নাম যে রাধাচূড়া ফুল তা আমি জানতাম। এবং কৃষ্ণচূড়া ফুলের ভিন্ন একটি জাত হচ্ছে এই রাধাচূড়া ফুল। ফুলগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আর আপনার ফটোগ্রাফিতে রাধাচূড়া ফুল গুলো দেখতে পেয়ে খুব খুশি হলাম। অনেক অনেক ধন্যবাদ আপু, খুব সুন্দর কিছু রাধাচূড়া ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

খুব সুন্দর ভাবে গঠনমূলক কথাগুলো বললেন অনেক ভালো লাগলো।

 3 years ago 

আপু আপনি রাধাচূড়া ফুলের অসাধারণ সুন্দর ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। তবে আপনার এই ফটোগ্রাফি গুলোর মধ্যে দুইটি ফটোগ্রাফি ঝাপসা দেখাচ্ছে। বাকি ফটোগ্রাফি গুলো দেখতে খুবই সুন্দর লাগছে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে খুব সুন্দর মতামত দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64388.69
ETH 1869.17
USDT 1.00
SBD 0.38