ক্রিয়েটিভ রাইটিংঃ-সাবধানে যাতায়ত করি, নিরাপদে বাড়ি ফিরি। ঈদ হউক আনন্দময়।

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম,

সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক। আর হইতো আমরা একটি কিংবা দুইটি রোজা পাব এর পরেই ঈদের আনন্দ আমাদের সবার ঘরে ঘরে। এখন কমিউনিটিতে একটিভিটিস অনেক কমে গেছে যেহেতু সবাই ব্যস্ত হয়ে পড়েছেন ঈদ উপলক্ষে। ইতোমধ্যে সবাই বাড়িতে পৌঁছে গেছেন পরিবারের সবাইকে নিয়ে ঈদের আনন্দগুলো ভাগ করেন আমার জন্য। অনেক ভালো লাগে পুরো একটি বছর অপেক্ষা করার পর সবাই চেষ্টা করে থাকেন রমজান মাসের শেষে ঈদ পরিবারের সবাইকে নিয়ে কাটানোর। এবারে দেখলাম সরকারি ছুটির অনেক বেশি পেয়েছে সবাই। সেজন্য সবাই দীর্ঘ সময় পেয়েছে যেহেতু সবাই গ্রামে চলে গেছেন। অনেকেই চলে গেছেন আবার অনেকেই যাবেন।

vecteezy_illustration-of-amazing-architecture-design-of-muslim-mosque_22875002.jpg

Image Source

এবারে গ্রামে যেতে পারছি না তাই মনটা খারাপ বাচ্চারা অনেক বেশি মন খারাপ করে আছে। যেহেতু আমি অসুস্থ তাই লং জার্নি করছি না যাতায়াত একটু কম করতেছি সেজন্য গ্রামে যাচ্ছি না। যাওয়া আসা নিয়ে ঝামেলা পোহাতে হবে। ঈদের সময় যে কোন রাস্তায় অনেক বেশি জ্যাম লেগে যায়। যারা সুস্থ মানুষ তাদের অনেক হয়রানি হতে হয় আর আমি অসুস্থ কিভাবে যেতে পারি। তাছাড়া ও গ্রামে গেলে ঘর দোয়ার পরিষ্কার করতে হবে অনেক ঝামেলার ব্যাপার রয়েছে। আল্লাহ যদি সুস্থ রাখেন তাহলে কোরবানির ঈদে যাব গ্রামে ঈদ করার জন্য। এখন মূল কথা হচ্ছে সবাই যেহেতু ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য গ্রামে যাবেন তাহলে একটু নিরাপদে যেতে হবে।

প্রতি বছর ঈদুল আজহা কিংবা ঈদুল ফিতরের সময় সবাই যখন গ্রামের বাড়িতে চলে যাই পরিবারের সবার সাথে ঈদ করার জন্য তখন রাস্তাঘাট অনেক বেশি জ্যাম লেগে যায়। বিশেষ করে মানুষ দ্রুত চলে যাওয়ার জন্য একটি গাড়িতে অনেক ধরনের যাত্রী উঠে পড়েন। আর বাস কিংবা গাড়ির ড্রাইভার অবশ্যই সুযোগ হাতিয়ে নেই। যেখানে ৫ জন কিংবা দশজন প্যাসেঞ্জার নেওয়ার কথা সেখানে তারা ২০ জন বেশি নিয়ে ফেলতেছে। এই অতিরিক্ত যাত্রী বহনের কারণে গাড়িতে অনেক বেশি লোড হয়ে যায়। যার কারণে ভয়ংকর এক্সিডেন্ট এর সম্মুখীন হয় অনেকে। ব্যাপার হচ্ছে জীবন আমার আমাকে চিন্তা করতে হবে। কোন পথে গেলে কিভাবে গলে আমাকে নিরাপদে রাখতে পারি। কারণ একটি এক্সিডেন্ট একটি সারা জীবনের কান্না একটি পরিবারের সারা জীবনের কান্না।

মানুষ যেহেতু গ্রাম ছেড়ে শহরে চলে যায় ইনকামের জন্য সেই উপার্জনক্ষম ব্যক্তি যখন এক্সিডেন্ট এর কারনে মারা যায় তখন পুরো পরিবারের উপরে কষ্টের ছায়া নেমে আসে। হয়তো অতিরিক্ত জ্যামের কারণে গাড়ির অভাবের আমরা যদি যেতে না পারি সমস্যা নেই আমরা শহরে কিংবা যার যার অবস্থানে ঈদ পালন করতে পারি। কিন্তু এভাবে যাওয়াটা আমি কোনমতে পক্ষে নয়। কারণ এক্সিডেন্ট যদি হয় তাহলে পুরো পরিবারের উপরে অভাব চলে আসে। তাছাড়া ঈদে যখন সবো যাতায়াত করেন তখন ভালো মানের গাড়ি যেগুলো আছে সেগুলোর অনেক বেশি দাম নিয়ে নেই। যার কারণে সস্তা গাড়ি নিয়ে যাওয়ার কারণেই মাঝপথে যেয়ে সবাই বিপদে পড়ে থাকেন। কারণ এই ধরনের লোকাল গাড়িগুলো অনেক যান্ত্রিক সমস্যা থাকে। তাছাড়া ও তারা অনেক বেশি যাত্রী নিয়ে ফেলেন।

সবকিছু মিলে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ যদি এক্সিডেন্ট হয় একজন মা তার সন্তানকে হারায়। কোন পরিবারের প্রধান ব্যক্তি যখন এক্সিডেন্ট করেন স্ত্রী তার স্বামীকে হারায় সন্তান তার বাবাকে হারাই এবং সেই পরিবারের প্রধান উপার্জন অক্ষর যেহেতু চলে যায় তাহলে তাদের আর দুঃখের শেষ থাকে না। অথবা এমনও হয় যে একজন মানুষ অ্যাকসিডেন্ট করেছে কিন্তু সেই সুস্থ রয়েছেন তবে তার হাত পা কেটে ফেলতে হয়েছে। এই ধরনের দুর্ঘটনা এই দিকে যেমন পরিবারের বুঝা অন্যদিকেই তারা নিজের কষ্ট হয়। কারণ পরিবারের ইনকাম তো করতে পারেনা তাহলে তার উপর আরো বাড়তি খরচ তার জন্য যেহেতু হাঁটা চলাফেরা করতে পারে না।

তবে আমার একটি পরামর্শ থাকবে সবাই যদি সুস্থভাবে যেতে না পারেন তাহলে যে অবস্থানে রয়েছেন সেই অবস্থান থেকে ঈদ করেন। কারণ সব সময় যে পরিবারের সবার সাথে‌ ঈদ কাটাতে হবে এমনটা কোন কথাই নেই। কারণ আপনি যদি নিরাপদ থাকেন তাহলে আপনার পরিবার নিরাপদ থাকবে। আপনার পরিবার সুস্থ থাকবে। তাহলে এই দায়িত্বটুকু অন্যান্যরা মনে না করলেও আপনাকে ভেবে নিতে হবে এটা আপনার দায়িত্ব আপনার সুস্থ থাকা। আপনার সুস্থ থাকা মানে হচ্ছে আপনার পুরো পৃথিবীর সুন্দর। কারণ আপনি যখন কারো উপর বোঝা হয়ে যাবেন তখন আপনি সবার কাছে অবহেলার শিকার হবেন। আপনি যদি বাড়িতে না জান বাড়ির সদস্যরা যদি আপনার সাথে অভিমান করে কিংবা মায়া কান্না করে তাহলে সেগুলো প্রশ্রয় না দেওয়া উচিত।

কারণ আপনার সুবিধা বুঝে আপনি যাবেন। কারো দুর্বলতা দেখে যদি আপনি বিপদে পড়েন তাহলে কেউ আপনার সেই বিপদে আসবে না। যতই রক্তের সম্পর্ক হবে হোক যত আত্মীয়তার সম্পর্ক হবে হোক সুস্থ থাকলে সবাই মানুষকে চিনে। যখন আপনার কাছে ইনকাম থাকবে আপনি সুস্থ থাকবেন আপনার কাছে সবাই থাকবে। আপনার চারপাশে সবকিছু থাকবে। যখন আপনি থাকবেন আপনার ইনকাম থাকবে না পরিবার সবার অবহেলার শিকার হবে। তাছাড়া অ্যাক্সিডেন্টের কারণে যদি আপনার হাত-পায়ের কোন দুর্ঘটনা হয় তখনও আপনি অবহেলার শিকার হবেন। কারণ এই পৃথিবীটা খুবই নিষ্ঠুর খুবই স্বার্থপর। যতক্ষণ কাউকে দিতে পারবেন ততক্ষণ আপনি ভালো থাকবেন।

যখন থেকে আপনার দেওয়াটা বন্ধ করে দিবেন তখন থেকে আপনার অবহেলা শুরু হবে এইটাই আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। নিজের প্রতি নিজের যত্ন হোন এবং সচেতন হয়ে উঠুন সুন্দরভাবে বাঁচার অধিকার আপনার আছে। তাই আবারও বলবো নিরাপদে যাতায়াত করবেন আপনার নিরাপদ আপনাকে নিশ্চিত করতে হবে। সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ।

268712224_305654151337735_1271309276897107472_n.png

লেখার উৎসনিজের অনুভূতি থেকে
ইমেজ সোর্সভিক্টিজি ডট কম
অবস্থানকক্সবাজার, বাংলাদেশ
ক্যাটাগরিক্রিয়েটিভ রাইটিং


সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার ব্লগটি ভিজিট করার জন্য।

268712224_305654151337735_1271309276897107472_n.png

🥀আল্লাহ হাফেজ সবাইকে🥀


আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে অনেক ভালবাসি। রান্না করতে আমি অনেক পছন্দ করি। তাছাড়া সময় পেলে ভ্রমণ করি আর প্রকৃতিকে অনুভব করি। ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভাল লাগে। আমি মাঝে মাঝে মনের আবেগ দিয়ে কবিতা লেখার চেষ্টা করি। আমার প্রিয় শখের মধ্যে তো গান গাওয়া অন্যতম। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের/ভালবাসার কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

Banner_PUSS1.png

PUSS_Banner_2nd.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64684.42
ETH 1871.28
USDT 1.00
SBD 0.38