You are viewing a single comment's thread from:

RE: অবশেষে আমি তাহাকে পাইলাম 😉😊

in আমার বাংলা ব্লগ4 years ago

ঢাকা ইউনিভার্সিটি তে কখনো আমার রিকশায় চড়া হয়নি তবে বাইকে প্রচুর ঘুরাঘুরি করা হয়েছে। সত্যি বলতে ঢাকা ইউনিভার্সিটির প্রতিটা জায়গা অনেক সুন্দর এবং খুব ভালো লাগে কারণ এখানে মনে হয় একটি শান্তির নিঃশ্বাস নেয়া যায়। আপনার সার্টিফিকেট হাতে পাওয়া দেখে সত্যি খুব ভালো লাগলো। মজার ব্যাপার হচ্ছে যেই লাউ সেই কদু এই লাইনটুকু। সামনে দুই দিন বন্ধ এজন্য বৃহস্পতিবার আপনি সার্টিফিকেট তুলে নিয়ে খুব ভালো একটি কাজ করেছেন। বাংলাদেশে আসলেই সরকারি প্রতিটি কাজের জন্য অনেক ধৈর্য এবং সিরিয়াল ধরে থাকতে হয়। যাইহোক সর্বশেষে নিজের প্রয়োজনীয় সার্টিফিকেট পেয়ে গেলেন এতেই আলহামদুলিল্লাহ। তবে ভাই গতকাল আমি ঢাকা ইউনিভার্সিটির পাশেই ছিলাম প্রচুর পরিমাণ গরম ছিল গতকাল🥹।

Sort:  
 4 years ago 

ওরে ভাই গরমে একদম নাজেহাল হয়ে গিয়েছিলাম। সব তো পেয়ে গেলাম। এবার দেখা যাক কতটা কাজে লাগাতে পারি। সব সময় পাশে থাকবেন ভাই। ভালোবাসা রইলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64684.13
ETH 1913.44
USDT 1.00
SBD 0.37