You are viewing a single comment's thread from:
RE: বাঁধা কপি দিয়ে পুলি পিঠা তৈরির রেসিপি ।। বাঙালি রেসিপি
- দাদা এটা সত্যি একদম ইউনিক এক রেসিপি হয়েছে। আমিও এর আগে এই পিঠা খেয়েছি তবে সেটির মধ্যে নারিকেল দেয়া থাকে কিন্তু আপনি চমৎকারভাবে একটি ভেজিটেবল পিঠা তৈরি করে ফেললেন। অনেক ফ্যামিলিতে আছে বাচ্চারা সবজি খেতে চায় না আমি মনে করি তাদের জন্য এই রেসিপিটি অনেক ভালো কাজে আসবে। যেমন ছোটবেলায় আমি দেখতাম আমি ছোট মাছ খেতাম না বলে মা বাজার থেকে ছোট মাছ কিনে এনে সেগুলো কে বরা বানিয়ে দিত সেগুলো আমার খুব ভাল লাগত খেতে আমি খেতাম প্রচুর। ঠিক যারা সবজি খায় না তারা পিঠের মধ্যে এই বাঁধাকপি দিয়ে তাদেরকে খাওয়ানো খুব সহজ হবে বলে আমি মনে করি। সত্যি বলতে আপনার প্রতিটি রেসিপি দেখে আমার নিজের খুব ইচ্ছা করে আমিও রেসিপি তৈরি করি। আমি মনে করি আমার বাংলা ব্লগে যারা রয়েছেন তাদের মধ্যে একটি ভাল গুণ তৈরি হচ্ছে সেটি হচ্ছে অনেকেই আছেন যে সৃজনশীলতা প্রকাশ করছেন আর সেগুলো দেখে দেখে অন্যরাও অনুপ্রেরণা পেয়ে তারা ওই কাজগুলো করার চেষ্টা করছেন। আপনার প্রতিটি ছবি খুব স্বচ্ছ হয়েছে ।এটি আর নতুন করে বলার কিছু নয় যে আপনি অসাধারণ ভাবে প্রতিটি ছবির পয়েন্ট গুলি উল্লেখ করে থাকেন। দাদা অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।