RE: ‘আমার বাংলা ব্লগ’-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-১১ (Weekly Hangout Report-11)
ভাইয়া প্রথমে আন্তরিক শুভেচ্ছা এত সুন্দর করে প্রতিটি হ্যাংআউটে আলোচনার বিষয় গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। আমি যতদূর জানি আপনি এই যাবৎ প্রায় 11 টি হাংআউট এর আলোচনা খুব সুন্দরভাবে আপনার পোষ্টের মাধ্যমে উপস্থাপন করেছেন আমি যদিও গতকাল থাকতে পারেনি তবে আপনার পোস্টের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নিয়েছি। মোহ আরিফ ভাই যে বিষয়টা তুলে ধরেছেন এটা খুব ভালো লেগেছে। সত্যি বলতে কি দেখা যায় এক ফ্যামিলিতে দুইটা ছেলে থাকে ,দুইজন বাবার ব্যবসা পরিচালনা করার জন্য দায়িত্ব নেন
একজন ভালোবেসে ব্যবসাটা পরিচালনা করতে চান ,অন্যজন বাসায় জোর করে বলে না পেরে ব্যবসা পরিচালনায় নেমেছেন তো সে ক্ষেত্রে দেখা যাবে যিনি ভালোবাসা থেকে বিজনেসটা পরিচালনা করতে গেছেন তিনি কিন্তু সফলতা অর্জন করবেন আসলে সফলতা অর্জনের মূল চাবিকাঠি হচ্ছে নিজের কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে এবং ধৈর্যসহকারে নীতিবান হয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসলে সম্পূর্ণটা যদি বলতে যাই কমেন্টটা অনেক বড় হয়ে যাবে