💗☺️পরিচয় পর্ব ||আমার বাংলা ব্লগ ||💗☺️

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

Picsart_23-11-04_11-39-35-757.jpg

আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন। আশা করি ভালো আছেন।এই প্লাটফর্মটি দেখে আমার অনেক ভালো লাগলো এবং এইখানে আমার স্বামী কাজ করে । আমার স্বামীর ইউজার নেম
@razuan12। সে এখানকার একজন ভেরিফাইড মেম্বার । তার মাধ্যমে আমার এখানে আসা এবং এখানকার কার্যকলাপ নিয়ম নীতি আমার সবকিছু ভালো লেগেছে।

এই বিষয়ে আমার স্বামী আমাকে অনেক সাহায্য করতেছে। তাকে অনেক ধন্যবাদ এত সুন্দর প্লাটফর্মে আমাকে সুযোগ করে দেয়ার জন্য @razuan12

আমার নাম হচ্ছে সাদিয়া আক্তার। ক্লাস টেনে পড়ি। এইবার এসএসসি এক্সাম দেবো। আমার বয়স ১৬। আমার বাসা মেহেরপুর জেলা গাংনী থানার বামুন্দিতে।আমি একজন বাংলাদেশী। এবং এখানকার সবকিছু আমার এতটা ভাল লেগেছে যে আমি এখানে কাজ করতে ইচ্ছুক। আমি রান্না করতে পছন্দ করি। আমি সত্যি বলতে অনেক কাজই পারি এবং ঘুরতে পছন্দ করি ঘোরাঘুরির মাধ্যমে যে ফটোগ্রাফি করি ওইগুলো যদি এখানে পোস্ট করতাম তাহলে সুন্দর মুহূর্ত কাটাতে পারতাম।

আমরা খুবই দুজন অল্প বয়সে বিয়ে করে ফেলেছি। বাস্তবতা অনেক কঠিন। এখন আমরা দুজন দুজনের হাত ধরে একটু সামনে এগোতে চাই। আপনাদের সহযোগিতায় আশা করি সাপোর্ট করবেন।

আমার শখ বলতে ঘোরাঘুরি বিভিন্ন রেস্টুরেন্টে রিভিউ করা এগুলো খুবই ভালো লাগে।আবার নতুন নতুন কোন কিছু রান্না করতে ভালো লাগে এবং জানার অস্বীকার খুব আগ্রহ। এখানে অনেক দক্ষতা সম্পন্ন মানুষ আছে তাদের কাজগুলো দেখে আমি আসলে অনেক মুগ্ধ হয়েছ। ইনশাআল্লাহ আমিও তাদের সাথে একসাথে কাজ করব।

আমি প্রথমে বিয়ে করে এসে তার রুমের কাজগুলো দেখে আমি মুগ্ধ হয়েছি। একটা ছেলের দ্বারা এত কাজ কিভাবে সম্ভব তারপর আমার স্বামী বলছে এগুলো সব কিছু আমার বাংলা ব্লগের মাধ্যমে সম্ভব হয়েছে। তার মধ্যে যত সুন্দর ক্রিটিভিটি ছিল সেটা আমার বাংলা ব্লগ দেখিয়ে দিয়েছে ।অনেক ভালো লেগেছে তার কাজগুলি।

আমি আমার পরিচয় পর্ব যতটুকু সম্ভব তুলে ধরলাম আশা করি আপনারা পর্যবেক্ষণ করবেন।

Sort:  
 3 years ago 

আপনাকে অনেক অনেক অভিনন্দন আমাদের সবার মাঝে পরিচিতি পোস্ট করার জন্য। এভাবেই আমাদের মাঝে নতুন কেউ আসতেছে দেখলে অনেক ভালো লাগে। সব সময় এভাবে চেষ্টা করতে থাকুন যাতে আমাদের পরিবারের সুন্দর একজন সদস্য হওয়ার জন্য। লেভেলের সব ক্লাস সুন্দরভাবে মনোযোগ দিয়ে করার চেষ্টা। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 3 years ago 

ইনশাআল্লাহ ভাইয়া আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব ভালো কাজ করার। ইনশাআল্লাহ সব ক্লাসে উপস্থিত থাকারও চেষ্টা করব। ভাইয়া আপনি আমার অনেক সাহস জাগায় দিলেন ।সবারই একটাই লক্ষ্য হয় সবার থেকে সেরা হওয়ার ঠিক তেমনি আমারও একই ইচ্ছা, ধন্যবাদ ভাইয়া পাশে থাকার জন্য ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমি খুবই আনন্দিত তোমাকে পাশে পেয়ে। তুমি নিজের দক্ষতা খাঁটিয়ে এখানে কাজ করবা এই আশা করি। এটা একটি পরিবার। এখানে সবকিছু নিজের অনুভূতি শেয়ার করতে পারবা এবং দৈনন্দিন জীবনে অনেক কিছু শিখতে পারবা। তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল

Posted using SteemPro Mobile

 3 years ago 

ইনশা আল্লাহ ধন্যবাদ প্রিয় আর ভালোবাসা

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমাদের মাঝে আপনাকে পেয়ে অনেক ভালো লাগলো আপু। আপনার হাসবেন্ডের মাধ্যমে আপনি আমাদের মাঝে এসেছেন দেখে ভালো লাগলো। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু। এভাবেই পাশে থাকবেন আশা করি! প্রথম তো একটু শিখিয়ে নিয়েন আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

sadia23 সুন্দরভাবে আপনার পরিচিত মূলক পোস্ট উপস্থাপন করেছেন আপনার সম্পর্কে জানতে পেরে সত্যিই খুব ভালো লাগলো।

@razuan12 খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন, দুজনেই রেগুলার এক্টিভ হোন সব কিছু পরিবর্তন হবে, ইনশাআল্লাহ

 3 years ago 

খুবই ভালো লাগলো ।আপনি এত সুন্দর একটি মন্তব্য করেছেন অনুপ্রাণিত হলাম। খুবই ভালো লাগতেছে এবং আমার কাজ করার আগ্রহ আরো দ্বিগুণ বেড়ে গেল। আশা করব আপনারা অনেক সাহায্য করবেন। ইনশাল্লাহ আমি আমার দক্ষতা এখানে কাজে লাগাবো

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে স্বাগতম।

আপনাকে সঠিকভাবে পোস্ট করতে হলে অবশ্যই আমাদের লেভেল ওয়ান এর ক্লাস এ জয়েন হতে হবে। সর্বপ্রথম আপনাকে Discord এ জয়েন হয়ে এসে ক্লাসগুলো এটেন্ড করতে হবে এবং আমাদের কমিউনিটির নিয়ম মেনে পোস্ট করতে হবে।

কিভাবে খুব সহজে Discord Account খুলবেন।

আমাদের Discord Link https://discord.gg/5aYe6e6nMW

নিয়ম কানুন ও গুরুত্বপূর্ন তথ্য।

"আমার বাংলা ব্লগের" অত্যাবশ্যকীয় গুরুত্বপূর্ণ কমিউনিটি পোস্টগুলির হাইপার লিঙ্কগুলির আর্কাইভ

 3 years ago 

প্রথমে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম জানাই এই প্ল্যাটফর্মে অংশগ্রহণ করার জন্য। পাশাপাশি আমার বাংলা ব্লগ কমিউনিটির সদস্য হওয়ার জন্য আজ আপনি আমাদের পরিচিত মূলক একটি পোস্ট শেয়ার করেছেন দেখে অনেক অনেক খুশি হলাম। আশা করি আমাদের সাথে সুন্দরভাবে কাজে অংশগ্রহণ করবেন এবং প্রতিনিয়ত ক্লাস করে ভেরিফাইড মেম্বার হওয়ার সুযোগ গ্রহণ করে নিবেন।

 3 years ago 

ভাইয়া আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।সব সময় এভাবেই পাশে থাকবেন ভাইয়া।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার বাসা মেহেরপুর জেলা গাংনী থানার বামুন্দিতে।

এটা জেনে ভালো লাগলো যে আমি আর আপনি একই জেলার একই থানার সদস্য। আমাদের এই কমিউনিটিতে গাংনী থানার ২০ এর মত ইউজার রয়েছে।

 3 years ago 

হুম আপু এখন অনেকেই এই কাজ করতেছে আমি আমার স্বামীর মাধ্যমে সবকিছু জানতে পারলাম এবং এটা শেখার জন্য ও করার জন্য আমারও অনেক আগ্রহ হলো যেহেতু বসেই থাকি তাই আমার ট্যালেন্ট যদি আমি দেখাতে পারি তো কিছু শিখতেও পারবো এবং এর মাধ্যমে আমার কিছু আয়ও হবে ধন্যবাদ আপু পাশে থাকবেন এভাবেই

Posted using SteemPro Mobile

 3 years ago 

এটা দেখে ভালো লাগলো যে আমাদের থানার আরো একজন নতুন ইউজার আমাদের কমিউনিটিতে পেয়ে গেলাম। রেজওয়ান ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের কমিউনিটিতে যুক্ত করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া যেহেতু এলাকার মানুষ তাই আশা করি সব সময় বড় ভাইয়ের মতো পাশে থাকবেন ভালোবাসবেন স্নেহ করবেন এবং সবকিছু শিখিয়ে ও বুঝিয়ে দেবেন ভাইয়া

Posted using SteemPro Mobile

 3 years ago 

শুরুতে আপনাকে অভিনন্দন জানাই এই ব্লগে আসার জন্য। যেহেতু আপনার হাজব্যান্ড এই ব্লগের একজন ভেরিফাইড মেম্বার তাহলে আপনার এখানে কাজ করতে অনেক সুবিধা হবে তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন। তাছাড়া নিয়মিত এবিবি স্কুলের ক্লাসগুলো করলে আপনি খুব সহজেই সবকিছু জেনে একজন ভেরিফাইড মেম্বার হয়ে যেতে পারবেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু ইনশাআল্লাহ সবার মাঝে ভালো কাজ উপহার দেওয়ার চেষ্টা করবো বাকিটা আল্লাহ তায়ালার হাতে আশা করি আপনারা সবাই পাশে থাকবেন এবং ছোট বোন এর মতো সব কিছু শিখিয়ে ও বুঝিয়ে ভুল ধরিয়ে দিবেন ধন্যবাদ আপু

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম। আপনি যে @razuan12 ভাইয়ের বউ যেনে ভালো লাগলো। আপনাদের দুজনকেই অভিনন্দন। আমার বাংলা ব্লগ কমিউনিটির নিয়ম কানুন মেনে কাজ করুন ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া। ইনশাআল্লাহ ভালো কাজ করার চেষ্টা করবো। আপনারা সব সময় পাশে থাকবেন।এবং উৎসাহিত করবেন। তাহলে কাজ করার ইচ্ছাটা আরও দ্বিগুণ বেড়ে যাবে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64203.10
ETH 1882.95
USDT 1.00
SBD 0.38