You are viewing a single comment's thread from:

RE: সুরের মাঠের মেলায়

মেলাটা বেশ জমজমাট দেখেই বোঝা যাচ্ছে। আপনাদের কত সুবিধা। দু মাস ধরে একটার পর একটা মেলা চলতে থাকবে। আপনারা ইচ্ছা হলেই সেখান থেকে ঘুরে আসতে পারবেন। আর আমাদের শহরে মেলা বলতে একটি বড় মেলা হয়। সেটি পল্লীকবি জসীমউদ্দীনের জন্মবার্ষিকী উপলক্ষে তার বাড়ির সামনে অনুষ্ঠিত হয়। তবে একটা কথা ঠিকই বলেছেন। এখন মেলাগুলোতে তেমন বিশেষ কিছু দেখতে পাই না। সব মেলাতে প্রায় একই ধরনের পণ্য সামগ্রী ওঠে। যদিও সেটাই মেলায় আগত দর্শনার্থীরা অনেক আগ্রহ নিয়ে কিনে থাকে। আপনাদের এই মেলাতে অবশ্য দেখতে পেলাম বাচ্চাদের জন্য বেশ ভালো আয়োজন রয়েছে। এই ধরনের আয়োজন থাকলে সেখানে থেকে বাচ্চারা সহজে নড়তে চায় না। সময়টা বেশ ভালই উপভোগ করেছেন। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64507.51
ETH 1870.78
USDT 1.00
SBD 0.38