You are viewing a single comment's thread from:

RE: লুকিয়ে রাখা কিছু অনুভূতি - স্বাদের খাবারের ফটোগ্রাফি

আপনার পোষ্টের প্রথম অংশ পড়ে আমার নিজের কথাই মনে পড়ে গেল। কয়েকদিন আগে আমি আমার স্ত্রীকে বলছিলাম কি ব্যাপার শীতের সময় প্রায় শেষ হয়ে গেল। অথচ এখনো শীতের দেখা নেই। তার দুদিন পর থেকে এমন শীত পড়া শুরু হলো যে আমার মতো শীতকাল পছন্দ করা লোকেরও রীতিমতো কাপুনি ধরে গেল। যাইহোক বসুন্ধরা সিটির ফুড কোর্টটি কিন্তু আমার অত্যন্ত পছন্দের একটি জায়গা। বসুন্ধরা সিটিতে ঘুরতে গিয়েছি আর ফুডকোর্ট থেকে কোন খাবার খাইনি এমনটা আমার মনে হয় কখনোই হয়নি। আমি আবার একটু বেশিই ভোজন রসিক। আপনার প্লেটের চেহারা দেখেই বোঝা যাচ্ছে খাবারটা অত্যন্ত সুস্বাদু ছিল। বন্ধু-বান্ধব মিলে এভাবে সময় কাটাতে আসলেই চমৎকার লাগে। সময়টা যে কোথা দিয়ে চলে যায় বোঝাই যায় না।

Sort:  
 4 years ago 

হ্যা, এই বিষয়টি সত্য যে বসুন্ধরা সিটি শপিং সেন্টারের ফুডকোর্ট এর খাবারের দোকানগুলো কিছুটা ব্যতিক্রম এবং হিউজ খাবারের দোকান রয়েছে। আমিও যতবার গিয়েছি কিছু না কিছু খেয়েই তবে আসছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65335.22
ETH 1948.43
USDT 1.00
SBD 0.37