You are viewing a single comment's thread from:

RE: 🥘 আমসত্ত্ব রেসিপি 🥘 || ১০% পে-আউট লাজুক খ্যাঁক-এর জন্য।

আমসত্ত্ব আমার অত্যন্ত পছন্দের একটি খাবার। একসময় বাজার থেকে কিনে খেতাম। তবে তাতে আমের অংশ কতটুকু থাকতো তা নিয়ে সন্দেহ আছে। তবে মনে আছে ছোটবেলায় নানি বাড়িতে আমসত্ত্ব বানাতো। সেটা নিয়ে আমাদের ভাইবোনদের ভেতর কাড়াকাড়ি পড়ে যেতো। যদিও আপনার এই আমসত্ত্ব কিছুটা ভিন্ন ধর্মী হয়েছে। কারণ আমরা যেটা খেতাম সেটা হতো শুধু মিষ্টি। আপনি আবার ভেতরে মরিচের গুঁড়া ও দিয়েছেন। রেসিপিটা দেখে খুব ভালো লাগলো। দেখে মনে হচ্ছে খেতে খুব ভালো হয়েছে। ধন্যবাদ আপনাকে।

Sort:  
 4 years ago 

আসলে ভাইয়া বাজারের কেনা আমসত্ত্ব গুলো আমার একদম পছন্দ নয়। নিজে তৈরি করে সব থেকে বেশি ভালো লাগে খেতে।আর একটু ঝাল হওয়ার জন্য মরিচের গুঁড়া ব্যবহার করেছি। অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 65110.65
ETH 1926.13
USDT 1.00
SBD 0.38