You are viewing a single comment's thread from:

RE: কেমন ছিল কালকের দিনটি ???

সময়ের সাথে উৎসব উদযাপনের ধরনেও পরিবর্তন আসে। আমাদের ছোটবেলার ঈদের সাথে বর্তমান সময়ের ঈদের অনেক পার্থক্য খুঁজে পাই। আমরা কখনো ছোটবেলায় ঈদের দিন ঘুমানোর কথা চিন্তাও করতে পারতাম না। আমার কাছে শুধু মনে হতো ঘুমিয়ে সময় নষ্ট করলে তো ঈদ চলে যাবে। তবে আরও একটি জিনিস আমার কাছে খারাপ লাগে সেটা হচ্ছে। আমরা যখন ছোট ছিলাম তখন সবাই ঈদগাহে গিয়ে নামাজ পড়তাম। এখন দেখি শহরের সব মসজিদে ঈদের জামাত হয়। ঈদগাহে যাওয়ার প্রতি এখন আর মানুষের আগ্রহ দেখা যায় না। সবাই একসাথে মিলে ঈদগাহে গিয়ে নামাজ পড়ার যে মজাটা ছিল সেটা আর এখনকার ঈদে পাওয়া যায় না। আপনার ছোট ভাগ্নে তো দেখছি খুবই খুশি হয়েছে নানা বাড়িতে আসতে পেরে। সুন্দরভাবে আপনার ঈদের দিনটি বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনাকে ভাই।

Sort:  
 4 years ago 

আসলেই ঈদগাহ ময়দানে গিয়ে নামাজ না পড়লে ঈদের পূর্ণতা পায় না মনেহয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59487.39
ETH 1570.38
USDT 1.00
SBD 0.42