You are viewing a single comment's thread from:

RE: চকবাজারের শাহী ইফতারি- ১০% প্রিয় লাজুক খ্যাঁককের জন্য

আমার দীর্ঘদিনের ইচ্ছা চকবাজার থেকে ইফতার কেনার। কিন্তু রোজার সময় আসলে ঢাকা যাওয়া হয় না। যার ফলে ইচ্ছাটা এখনো অপূর্ণ রয়ে গিয়েছে। তবে আমি গত কয়েক বছর ধরে বিভিন্ন ফুড ব্লগারদের ভিডিও দেখি চকবাজার নিয়ে। ভিডিওগুলি দেখে চকবাজারের ইফতার খাওয়ার ইচ্ছা আরো বেড়ে গিয়েছে। তবে এই চকবাজার ইফতারের একটা জিনিস আমার কাছে খুব খারাপ লেগেছে। সেটা হচ্ছে সব খাবার খোলা অবস্থায় রাখা। তাদের উচিত জনস্বাস্থ্যের কথা চিন্তা করে খাবারগুলি ঢেকে রাখার ব্যবস্থা করা। আপনি ইফতার গুলো উপভোগ করেছেন শুনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

Sort:  
 4 years ago 

জি ভাইয়া আমার অনেক দিনের ইচ্ছা ছিল। কেননা ইউটিউবে ব্লগারদের অনেক ভিডিও দেখেছিলাম। এ বছরই প্রথম সে ইচ্ছা পূর্ণ হল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64089.58
ETH 1859.23
USDT 1.00
SBD 0.39