You are viewing a single comment's thread from:

RE: আধো-আধো সকালের সতেজ নিঃশ্বাসে।

ভাই আপনার প্রথম ছবিটা দেখে আমি মনে করেছি এই ছবিটা কোন একটা সাইট থেকে ডাউনলোড দেয়া। আপনার কাছে গিয়ে ছবি তোলাটা শিখে আসতে হবে একসময়। রস খাওয়ার গল্প শোনালেন। এখন তো আমার রস খেতে ইচ্ছা করছে। এবছর রস চোখেও দেখিনি। সাধারণত প্রতি বছরই আমি একবার হলেও রস খাই। খেজুরের রস আমার খুবই পছন্দের। কিন্তু নিপা ভাইরাসের ভয়ে ইদানিং খেতে অনেক ভয় করে। তারপরও সময়-সুযোগ পেলেই খাই। কিন্তু শহরে থাকার কারণে রস পাওয়াটা খুব সমস্যা আমাদের জন্য। আপনার পোস্টটা পড়ে খুব ভালো লাগলো। দীর্ঘদিন ধরে ঘরে শুয়ে আছি। আপনার পোস্ট পড়ে মনে হচ্ছে ইস আজকে যদি বন্ধুর সাথে কোথা থেকে ঘুরে আসতে পারতাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 63573.30
ETH 1778.51
USDT 1.00
SBD 0.39