You are viewing a single comment's thread from:

RE: "মশাই রেগে গেলেন তো হেরে গেলেন "|| রাগ নিয়ন্ত্রণে কার্যকরী উপায় (১০%স্বত্বভোগী লাজুক খ্যাঁক 🦊)

চমৎকার একটি বিষয় নিয়ে আলাপ করেছেন ভাই। এই বিষয় নিয়ে আমরা খুবই কম কথা বলি। কিন্তু রাগের কারণে আমরা আমাদের জীবনের নানা রকম সমস্যার সম্মুখীন হই। অনেকের তো এক মুহূর্তে রাগের কারণে পুরো জীবনটাই ধ্বংস হয়ে যায়। নিজের রাগের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারলে জীবনে সফল হওয়া সম্ভব। ক্ষমা করার মানসিকতা মনটাকে আরও বড় করে দেয়। উদার করে দেয়। খুব সুন্দর ভাবে সাজিয়েছেন পোস্টটা। ধন্যবাদ আপনাকে।

Sort:  
 5 years ago 

আমি নিজেও হঠাৎ করে রেগে যাই ।
এই রাগের কারনে আমি একটি ভালো চাকরি ছেড়ে দেই এবং হতাশায় ডুবে যাই। আমি যা লিখি তার অধিকাংশই আমার জীবনের অভিজ্ঞতা আর কিছুটা নিজস্ব গবেষণা। আমি আসলে মানুষকে ভালোবাসি। মানুষের বিভিন্ন অভাব অভিযোগ হয়ত নিজের সীমাবদ্ধতার কারণে পূরন করতে পারিনা। তবে কোথাও সুযোগ পেলে ওদের সুখ দুঃখ তুলে ধরার চেষ্টা করি।
আশাকরি ভাই সবসময়ই পাশে থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64128.26
ETH 1864.24
USDT 1.00
SBD 0.39