You are viewing a single comment's thread from:

RE: নতুন একটি গ্রামে কাটানো কিছু সুন্দর মুহূর্ত ।

দাদা আপনাকে দারুন লাগছে দেখতে। আপনি সময় পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন। বিশেষ করে গ্রাম অঞ্চলের প্রতি আপনার মনের ভেতর যে বিশেষ স্থান আছে সেটা আমার খুব ভালো লাগে। আজকাল অনেকেই শহুরে জীবনে অভ্যস্ত হয়ে গ্রাম কে ভুলে গেছে। কিন্তু আপনি এত আধুনিক জীবনযাপন সত্ত্বেও গ্রাম বাংলার সৌন্দর্য আপনাকে এখনো মোহিত করে। এটা আমার খুব ভালো লাগে। অসাধু লোকদের দৌরাত্ম্য এখন সব জায়গায়। গ্রামের সহজ সরল মানুষ না বুঝে নগদ লাভের আশায় নিজেদের বড় ক্ষতি করে ফেলেছে বোঝা যাচ্ছে। আমি নিজেও গ্রাম এলাকা অনেক পছন্দ করি। গ্রামীণ পরিবেশে ঘোরাফেরা করতে আমার খুবই ভালো লাগে। যদিও শহরে থাকার কারণে এখন গ্রামে খুব একটা যাওয়া হয় না। তারপরও মাঝে মাঝে শহরের আশেপাশে গ্রামগুলিতে যাওয়ার চেষ্টা করি। ছবিগুলি বরাবরের মত সুন্দর হয়েছে। ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 63938.21
ETH 1772.59
USDT 1.00
SBD 0.39