You are viewing a single comment's thread from:
RE: ||জীবনের আরও একটি অধ্যায় শেষ হলো আজ||
সত্যি কথা বলতে এই স্বস্তির নিঃশ্বাসটা অনেকটাই ভয়ের। কারণ তুমি জীবনের আরো একটা নতুন অধ্যায়ে পা দিলে এবং এই অধ্যায়টা অনেক বেশি কঠিন এবং বন্ধুর। তোমাকে জীবন সংগ্রামে নেমে পড়তে হবে এখন থেকেই। তবে এটা সত্যি কথা যে কলেজ লাইফে থাকা অবস্থায় আমাদের মনে হয় যে কবে কলেজে শেষ হবে। বিশেষ করে এত এত পরীক্ষা, এতো এতো এসাইনমেন্ট। সবমিলিয়ে কেমন যেন একটা ব্যস্ততার মধ্যে দিয়ে যায় জীবনটা। তবে কলেজ লাইফ শেষ হওয়ার পর মনে হয় এটাই হয়তো ভালো ছিল।
হ্যাঁ ,এখন থেকে জীবন আরও বেশি কঠিন হয়ে গেল। ধন্যবাদ তোমাকে সুন্দর একটি গোছানো মন্তব্যের জন্য।